
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অনলাইনে ঘোষিত ১৩ নভেম্বরের কর্মসূচি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সরব রয়েছেন জামালপুরের ইসলামপুরের আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতারা।
নেতা-কর্মীদের অনেকেই নিজ নিজ ফেসবুক আইডি থেকে বিভিন্ন মন্তব্য পোস্ট করেছেন।
ফেসবুক ঘেঁটে দেখা গেছে, ‘জয় বাংলা ১৩ নভেম্বর’ লিখে ফেসবুকে একটি রঙিন স্টিকার পোস্ট করেছেন ইসলামপুর উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা সুলতানা যুঁথী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা মামলায়।
গত ৩১ জানুয়ারি গভীর রাতে উপজেলা আওয়ামী যুব মহিলা লীগ নেত্রী আবিদা সুলতানা যুঁথীর বাবা উপজেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল্লাহ আল সাজুকে পুলিশ গ্রেপ্তার করে। এর পর থেকে যুঁথীকে প্রকাশ্যে দেখা যায়নি।
অপর দিকে শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়ের ছবিসংবলিত ফেসবুকে রঙিন স্টিকার পোস্ট করেছেন উপজেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম। এতে তিনি লেখেন, ‘শেখ হাসিনার কিছু হলে, জ্বলবে আগুন ঘরে ঘরে’, ‘চল চল ঢাকা চল, লকডাউন সফল করো’, ‘১৩ নভেম্বর ঢাকা লকডাউন সফল হোক’। জানা গেছে, জাহাঙ্গীর ইসলামপুর পৌর শহরের দরিয়াবাদ এলাকার বাসিন্দা। গত ১৩ ডিসেম্বর দিবাগত রাতে দক্ষিণ কমলাপুরের একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাঁকে আটক করে পুলিশ। পরদিন ১৪ ডিসেম্বর মতিঝিল থানায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে ঢাকার চিফ জুডিশিয়াল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে পুলিশ। দীর্ঘদিন করাভোগের পর জামিনে মুক্তি পেলেও জাহাঙ্গীরকে জনসম্মুখে দেখা যায়নি।
আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য মঞ্জুরুল মোর্শেদ হ্যাপি এবং উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সম্পদকমণ্ডলীর সদস্য জিয়াউল হক জুয়েলের ফেসবুকে মন্তব্য পাওয়া গেছে।
ইসলামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ইমরুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতা-কর্মীরা ফেসবুকে কী ধরনের পোস্ট করেছে, তা দেখিনি। তবে বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হবে।’
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) আ স ম আতিকুর রহমান বলেন, এজাহারভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত। এ ছাড়া ফেসবুকে উসকানিমূলক পোস্টদাতাদের বিষয়েও কাজ চলছে।

যে পরিমাণ বকেয়া রেখে গেছে এবং দেশে যে পরিমাণ জ্বালানি ইনপুট করতে হবে সব মিলিয়ে আমার জন্য একটা কঠিন অগ্নিপরীক্ষা—মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু।
১ ঘণ্টা আগে
নকলমুক্ত শিক্ষাব্যবস্থা গড়ার সাফল্যের ধারাবাহিকতায় এবার মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাংমুক্ত দেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, যেভাবে কচুয়া থেকে নকলবিরোধী কার্যক্রমের সফল যাত্রা শুরু হয়েছিল, ঠিক সেভাবেই মাদক ও সন্ত্রাসবিরোধী অভিযানের সূচনা হবে কচুয়া...
১ ঘণ্টা আগে
দ্রব্যমূল্য কোনোভাবেই নিয়ন্ত্রণের বাইরে যেতে দেওয়া হবে না বলে আশ্বস্ত করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। তিনি বলেন, ‘সাধারণ মানুষের স্বস্তি নিশ্চিত করতে সরকার বদ্ধপরিকর এবং রমজান মাসে নিত্যপণ্যের মূল্য সহনীয় রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে।’
১ ঘণ্টা আগে
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে নিহত দুজনের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। নিহতরা হলেন পলাশবাড়ী উপজেলার বেতকাপা ইউনিয়নের সাঁতারপাড়া গ্রামের মৃত লাল মিয়া শেখের ছেলে লেবু মিয়া ওরফে ভন্ডল (২৪) এবং একই ইউনিয়নের মস্তাপুর গ্রামের মৃত দানোজ মিয়ার ছেলে মঈনুল ইসলাম (৫০)।
২ ঘণ্টা আগে