নওগাঁর ধামইরহাট উপজেলায় নদীতে মাছ ধরতে গিয়ে পানিতে ডুবে আট বছর বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শিমুলতলী ব্রিজ সংলগ্ন আত্রাই নদীর পানিতে ডুবে এ ঘটনা ঘটে।
মারা যাওয়া দুই শিশু হলো উপজেলার খেলনা ইউনিয়নের রসপুর গ্রামের তহিদুল ইসলামের ছেলে জিসান (৮) এবং দেলোয়ার হোসেনের ছেলে তাহমিদ হোসেন (৮)।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুর ১২টার দিকে পরিবারের অজান্তেই বাড়ির কাছে আত্রাই নদীতে মাছ ধরার উদ্দেশে বের হয় জিসান ও তাহমিদ। নদীর কিনারায় মাছের খোঁজে নামতেই পানিতে তলিয়ে যায় তারা। সাঁতার না জানায় পানির স্রোতের টানে নিখোঁজ হয়ে পড়ে। দীর্ঘ সময় তাদের না পেয়ে স্থানীয়রা নদীতে তল্লাশি শুরু করেন। একপর্যায়ে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকেই মৃত ঘোষণা করেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমা বলেন, নদীতে নামার পর গভীর পানিতে তলিয়ে গিয়ে শিশু দুটির মৃত্যু হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে এবং পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুনামগঞ্জে টাঙ্গুয়ার হাওরে বেড়াতে এসে আব্দুল মাজেদ পিকলু (২৩) নামের এক পর্যটকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে তাহিরপুর উপজেলার মানাই নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত পিকলু রাজশাহীর মোহনপুর সরকারি ডিগ্রি কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
৭ মিনিট আগে
মাগুরায় ট্রাকচাপায় শফিক আহমেদ বিশ্বাস (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের রামনগর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
৯ মিনিট আগে
বিনা দরপত্রে ১৮টি সরকারি বাড়ি পছন্দের ব্যক্তিদের কাছে বিক্রি করে সরকারের ১২৭ কোটি ৬৪ লাখ ১৯ হাজার ৫৯ টাকা ক্ষতির অভিযোগে দায়ের করা ১৫টি মামলায় খালাস পেয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা (মন্ত্রী পদমর্যাদা) মির্জা আব্বাস। একই সঙ্গে এসব মামলায় অভিযুক্ত আরও ১৬ জনকে...
১২ মিনিট আগে
চট্টগ্রামের রহমতগঞ্জে অভিযান চালিয়ে যন্ত্রাংশ আমদানির পর স্থানীয় গ্যারেজে পূর্ণাঙ্গ করা একটি বিএমডব্লিউ গাড়ি আটক করেছে কাস্টমস গোয়েন্দা। পুরোনো গাড়ির রেজিস্ট্রেশন নম্বর ব্যবহার করে গাড়িটি চলাচল করছিল বলে সংস্থাটির দাবি। মোংলা বন্দর দিয়ে আনা আরও চারটি বিলাসবহুল গাড়ির চালান জালিয়াতিও উদঘাটনের কথা জানি
১৩ মিনিট আগে