
ঠাকুরগাঁও শহরে ইজিবাইক চুরির ঘটনার তদন্তে সংঘবদ্ধ একটি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে চোরাই ইজিবাইকের বিপুল পরিমাণ যন্ত্রাংশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, গত ৩ আগস্ট শহরের উত্তর হাজীপাড়ার একটি রেস্তোরাঁর সামনে ইজিবাইক রেখে খাবার খেতে যান চালক আব্দুল কাদের। এ সময় ইজিবাইকটি চুরি করে পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজনের সহায়তায় ফেরদৌস ও রাজা নামের দুই জনকে আটক করা হয়। এ সময় তাঁদের আরেক সহযোগী পালিয়ে যান। পরে তাঁদের বিরুদ্ধে সদর থানায় মামলা হয়। ফেরদৌস ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গী উপজেলার মালিপাড়া লাহিড়ী বাজার এলাকার বাসিন্দা এবং রাজার বাড়ি ঠাকুরগাঁও শহরের শাহাপাড়া নিশ্চিন্তপুর এলাকায়।
পরে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পারে, গত ২৩ জুলাই শহরের বলাকা ডায়াগনস্টিক সেন্টারের সামনে থেকে চুরি হওয়া আরেকটি ইজিবাইকও একই চক্রের সদস্যরা নিয়ে যান। সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় বিষয়টি নিশ্চিত হয় পুলিশ। পরে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে ঠাকুরগাঁও ও দিনাজপুর জেলা পুলিশ যৌথ অভিযান চালায়। অভিযানে দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার রেলকলোনীপাড়া এলাকা থেকে চোরাই ইজিবাইকের ক্রেতা ফজলকে গ্রেপ্তার করা হয়। পরে ফজলের বাড়িতে অভিযান চালিয়ে ৮টি মোটর, ১৫টি চার্জার, ১০টি কন্ট্রোলার, ২০টি চাবির মিটার এবং ইজিবাইক খুলে যন্ত্রাংশ আলাদা করার বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করে পুলিশ।
ঠাকুরগাঁওয়ের অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন বলেন, ‘ফজল দীর্ঘদিন ধরে কম দামে চোরাই ইজিবাইক কিনে খুলে যন্ত্রাংশগুলো আলাদাভাবে বিক্রি করে আসছিলেন। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি ও দস্যুতাসহ ছয়টি মামলা রয়েছে। চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
২ মিনিট আগে
চাঁদপুর সদর উপজেলার মহামায়া এলাকায় মাদকবিরোধী অভিযানের সময় হামলার ঘটনায় শাহজাহান পাটওয়ারী (৪৫) নামে এক প্রবাসীর মৃত্যুর অভিযোগ উঠেছে। আজ বুধবার সন্ধ্যায় উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারী এলাকায় এ ঘটনা ঘটে। শাহজাহান মান্দারী গ্রামের পাটওয়ারী বাড়ির মৃত মুকবুল হোসেন পাটওয়ারীর ছেলে। তিনি বিদেশফেরত।
৪ মিনিট আগে
জুলাইয়ের সব শহীদ, শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধ, শহীদ ওয়াসিমসহ আন্দোলনে নিহত সবাই এবং আহত যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। তাঁদের আত্মত্যাগের মধ্য দিয়ে যে আকাঙ্ক্ষিত বাংলাদেশের স্বপ্ন তৈরি হয়েছে, তা বাস্তবায়ন করে বৈষম্যহীন বাংলাদেশ গড়ে তোলা হবে...
৭ মিনিট আগে
দীর্ঘ প্রায় ৪ যুগ আগে নির্মিত বিদ্যুৎ লাইনের তারগুলো অনেক পুরোনো ও জীর্ণশীর্ণ। ছোটখাটো ডালপালা পড়লেও তারগুলো ছিঁড়ে যায়। কয়েক বছর আগেও এ রকম একটি দুর্ঘটনায় কয়ালবাড়ির সামনে কামাল হোসেন নামের এক ফেরিওয়ালার মৃত্যু হয়েছিল।
১০ মিনিট আগে