
চট্টগ্রামের কর্ণফুলী নদীর তলদেশের টানেল সংযোগ সড়কের জন্য অধিগ্রহণ করা ৩৫০ বছরের পুরোনো একটি কেন্দ্রীয় জামে মসজিদ ও কবরস্থান আইন অনুযায়ী স্থানান্তর ও পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন আদালত। সড়ক ও জনপথ (সওজ) কর্তৃপক্ষকে জমি বরাদ্দ ও স্থাপনাটি পুনর্নির্মাণের আদেশ দিয়ে এই রায় ঘোষণা করা হয়।
২০ সেপ্টেম্বর চট্টগ্রাম যুগ্ম জেলা জজ ১ম আদালতের বিচারক আরফাতুল রাকিব বহুল আলোচিত এই আইনি বিরোধের নিষ্পত্তি করে রায় দেন। ধর্মীয় উপাসনালয় অধিগ্রহণ ও পুনর্নির্মাণ-সংক্রান্ত আইনি জটিলতায় এই ধরনের নির্দেশ এলাকায় একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করল।
মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালে কর্ণফুলী টানেলের সংযোগ সড়ক প্রশস্তকরণ প্রকল্পের আওতায় সওজ দক্ষিণ বিভাগ কর্ণফুলী উপজেলার ঐতিহাসিক ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদ ও সংলগ্ন কবরস্থানটি অধিগ্রহণ করে। অধিগ্রহণ আইন অনুযায়ী ধর্মীয় উপাসনালয় বা কবরস্থান সরানো হলে সমমানের জমি বরাদ্দসহ তা স্থানান্তর ও পুনর্নির্মাণ করে দেওয়ার আইনি বাধ্যবাধকতা থাকলেও সওজ কর্তৃপক্ষ তা বাস্তবায়ন করেনি।
দীর্ঘদিন সিদ্ধান্ত ঝুলে থাকার পর ২০২৪ সালে মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে সওজ কর্তৃপক্ষসহ সাতজনকে বিবাদী করে চট্টগ্রাম আদালতে মামলা করা হয়। প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যবহৃত এই ঐতিহাসিক উপাসনালয়ের পক্ষে মামলাটি পরিচালনা করেন মসজিদ কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন।
অ্যাডভোকেট মো. নাজিম উদ্দিন জানান, আদালত সওজ চট্টগ্রাম দক্ষিণ জোনের নির্বাহী প্রকৌশলীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বরাদ্দ করা ভূমিতে ফাজিল খাঁর হাট কেন্দ্রীয় জামে মসজিদ পুনর্নির্মাণের নির্দেশ দিয়েছেন।

ভোলার দৌলতখান উপজেলায় পারিবারিক বিরোধের জেরে স্ত্রীকে অ্যাসিড নিক্ষেপের অভিযোগে মো. হাসনাইন আহাম্মেদ ওরফে মুসা (২৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার জেলা পুলিশের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে আসামি গ্রেপ্তারের বিষয়ে তথ্য নিশ্চিত করা হয়।
৭ মিনিট আগে
সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে বিভাগে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭৫। একই সময়ে বিভাগে নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৫৩ জন।
২৫ মিনিট আগে
জুবাইদুল জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার বারইল গ্রামের হাসেন আলীর ছেলে। বিদেশ থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্বজনদের সঙ্গে মাইক্রোবাসে করে গ্রামের বাড়িতে ফিরছিলেন তিনি।
৩৫ মিনিট আগে
চাঁদপুরের হাজীগঞ্জে মাদক কারবারের অভিযোগে এক প্রবীণ সাবেক কাউন্সিলরকে জনসমক্ষে হেনস্তা, মারধর ও অন্যায়ভাবে আটকের ঘটনায় জড়িত ‘মব সন্ত্রাস’ ও কিশোর গ্যাং সদস্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
১ ঘণ্টা আগে