
গত কয়েক দিনের টানা ভারী বর্ষণ, পাহাড়ি ঢল ও আকস্মিক বন্যায় আটকে পড়া বান্দরবানের ১২২টি পরিবারকে উদ্ধার করেছে বিজিবি।
প্রতিকূল আবহাওয়া, জলাবদ্ধতা এবং বন্যার প্রবল স্রোত উপেক্ষা করে শুক্রবার রাত থেকে বিজিবি বান্দরবান সেক্টরের কমান্ডার কর্নেল রুবায়াত জামিলের নেতৃত্বে সেক্টর দপ্তরের সদস্যরা বান্দরবান জেলা সদরের পার্শ্ববর্তী ক্রাইক্ষ্যংপাড়া এলাকার বন্যাদুর্গত ১২২ পরিবারকে নিরাপদে উদ্ধার করে শহীদ মোশাররফ বিজিবি স্কুল এবং ক্রাইক্ষ্যংপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করে।
উদ্ধার অভিযানের পাশাপাশি দুর্গত মানুষের জন্য খাবার, বিশুদ্ধ পানি, জরুরি ওষুধ এবং অস্থায়ী আবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিশেষ করে নারী, শিশু, প্রবীণ ও অসুস্থ ব্যক্তিদের প্রয়োজনকে অগ্রাধিকার দিয়ে সার্বিক সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
বিজিবি বান্দরবান সেক্টর সদর দপ্তর জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি দেশের দুর্গম পার্বত্য অঞ্চলে সাধারণ মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতেও বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করে আসছে। প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বিজিবির অন্যতম মানবিক অঙ্গীকার।
সাম্প্রতিক টানা বর্ষণ, পাহাড়ি ঢল, বন্যা, ভূমিধসসহ উদ্ভূত বিভিন্ন দুর্যোগপূর্ণ পরিস্থিতিতে উদ্ধার কার্যক্রম পরিচালনা, নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা এবং প্রয়োজনীয় মানবিক সহায়তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা প্রস্তুত ও প্রতিশ্রুতিবদ্ধ। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে বিজিবির এ ধরনের মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপাতত খাদ্যসহায়তা দেওয়া হচ্ছে। সবার সমন্বিত প্রচেষ্টায় দুর্গতদের পাশে দাঁড়ানো সম্ভব হয়েছে এবং এ সহযোগিতা অব্যাহত থাকবে। চট্টগ্রাম ও কক্সবাজারে দুর্গতদের নৌকা দিয়ে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হচ্ছে। সেনাবাহিনী সেখানে কাজ করছে।
১ ঘণ্টা আগে
আমাদের বিশ্ববিদ্যালয়গুলোর দুর্ভাগ্যজনক অবস্থা—অতি রাজনীতিকরণ। পৃথিবীর কোনো দেশে এমন নেই। সরকার দলীয় লোকেরাই ভাইস চ্যান্সেলর হবে, বাংলাদেশ ছাড়া পৃথিবীর কোনো দেশে নেই। ছাত্ররাজনীতির নামে নামে যে নোংরামি, এটা আমাদের পার্শ্ববর্তী ভারতেও নেই...
২ ঘণ্টা আগে
সিরাজগঞ্জের বেলকুচিতে সুতার রোল তৈরির মোটরের সঙ্গে ওড়না পেঁচিয়ে মারজানা (২০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আজ শনিবার বিকেলে উপজেলার দৌলতপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত মারজানা খাতুন গোপালপুর গ্রামের হাসানের স্ত্রী।
২ ঘণ্টা আগে
শুক্রবার দুপুরে পাবনায় শহীদ চত্বর পরিদর্শনের সময় এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম এবং একইদিন নাটোরে সমাবেশে যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার পাবনা সদর আসনের সংসদ সদস্য শিমুল বিশ্বাসের বিরুদ্ধে কটূক্তি ও মিথ্যাচারমূলক বক্তব্য দেন।
২ ঘণ্টা আগে