
বরিশাল নগরীতে পথকুকুরের উপদ্রব থেকে নগরবাসীকে সুরক্ষা দিতে ‘ডগ শেড’ বা কুকুর আশ্রয়কেন্দ্র গড়ে তোলার উদ্যোগ নিয়েছে বরিশাল সিটি কর্পোরেশন (বিসিসি)। জনস্বার্থে আগামী মাসের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়ন করতে চান সিটি কর্পোরেশনের প্রশাসক বিলকিস আক্তার জাহান শিরীন।
আজ সোমবার বিসিসির মাসিক সাধারণ সভায় এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে বিসিসির প্রশাসনিক কর্মকর্তা স্বপন কুমার দাস জানান, নগরীতে বেওয়ারিশ কুকুরের দাপট আশঙ্কাজনকভাবে বেড়েছে। এতে সাধারণ মানুষের চলাচলে চরম ব্যাঘাত ঘটছে। আইন অনুযায়ী কুকুর নিধন নিষিদ্ধ হওয়ায় বিকল্প হিসেবে একটি আশ্রয়কেন্দ্র গড়ার পরিকল্পনা করা হয়েছে। সভায় প্রশাসক এক সপ্তাহের মধ্যে ‘ডগ শেড’-এর জন্য উপযোগী স্থান খুঁজে বের করার নির্দেশ দিয়েছেন। বিসিসির সম্পত্তি কর্মকর্তা নিজস্ব জমি নির্বাচন করার পর ভেটেরিনারি সার্জনের তত্ত্বাবধানে ওই শেডে কুকুরগুলোকে লালন-পালন করা হবে।
এ বিষয়ে বিসিসির ভেটেরিনারি সার্জন ডা. রবিউল ইসলাম জানান, ডগ শেডের স্থান হিসেবে নগরীর আমানতগঞ্জ কিংবা বেলতলা এলাকাকে প্রাধান্য দেওয়া হচ্ছে। তিনি বলেন, ‘সম্প্রতি নগরীর ৪ হাজার ৫২৮টি পথকুকুরকে জলাতঙ্কের টিকা দেওয়া হয়েছে। সে হিসাবে ধারণা করা হচ্ছে, নগরীতে কুকুরের সংখ্যা ৫ হাজারের বেশি হতে পারে।’
প্রসঙ্গত, বরিশাল নগরীর নবগ্রাম রোড, সার্কুলার রোড, নথুল্লাবাদ, বটতলা, কাশিপুর, রূপাতলী, কলেজ রোডসহ বিভিন্ন এলাকায় পথকুকুরের সংখ্যা উল্লেখযোগ্য হারে বেড়েছে। বিশেষ করে রাতে দলবদ্ধ কুকুর পথচারী ও যানবাহন লক্ষ্য করে তাড়া করায় পথচলা ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। নগরবাসীর দীর্ঘদিনের এই দুর্ভোগ নিরসনেই বিসিসি এমন উদ্যোগ নিয়েছে।

কারিগরি ত্রুটিতে বন্ধ হয়ে যাওয়া চট্টগ্রামে ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেডের (সিইউএফএল) উৎপাদন ১২ দিন পর আবারও শুরু হয়েছে। আজ মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে কারখানাটিতে পুনরায় ইউরিয়া সার উৎপাদন শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন সিইউএফএলের কর্মকর্তা এ কে এম সেলিম রেজা চৌধুরী।
২ মিনিট আগে
কুমিল্লার স্কুলছাত্র ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় আসামিদের স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে উঠে এসেছে, আইফোন নেওয়ার জন্যই তাকে হত্যার পরিকল্পনা করা হয়েছিল। তবে পরিবার বলছে ভিন্ন কথা। এই হত্যাকাণ্ডের পেছনে অন্য কোনো কারণ বা যোগসূত্র রয়েছে কি না, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন অপ্রতিমের বাবা
৪০ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অশ্লীলতা ছড়ানোর অভিযোগে একটি চরাঞ্চলে গড়ে ওঠা ‘কাশফুলের ঘাট’ নামে একটি চা ও কফি শপ গুঁড়িয়ে দিয়েছে পুলিশ। আজ মঙ্গলবার বিকেলে অভিযান চালিয়ে আস্তানাটি গুঁড়িয়ে দেওয়া হয়। দুর্গম এলাকায় অসামাজিক কার্যকলাপের এই কেন্দ্রটি বন্ধ হওয়ায় স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয়
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের মিরসরাইয়ে যুবদল নেতা মো. হানিফের বিরুদ্ধে ১০ দশমিক ৯০ শতাংশ জমি দখলের অভিযোগ করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মো. শহীদুল্লাহ। আজ মঙ্গলবার বিকেলে জমি দখলের প্রতিকার চেয়ে মিরসরাই পৌরসদরের একটি রেস্তোরাঁয় সংবাদ সম্মেলন করে তিনি এ অভিযোগ করেন।
১ ঘণ্টা আগে