
টাঙ্গাইল রেলস্টেশনে এক নারীকে ট্রেন থেকে নামিয়ে বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। গতকাল শুক্রবার (২৫ জুলাই) দিবাগত রাতে রেলস্টেশনের ঘারিন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
শনিবার (২৬ জুলাই) সকালে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করেছে রেলওয়ে পুলিশ। পরে সদর থানায় তাদেরকে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রেলস্টেশনের ঘারিন্দা এলাকার সজীব, দুলাল ও রূপ মিয়া। এর মধ্যে রূপ মিয়া একজন সিএনজিচালিত অটোরিকশাচালক। ধর্ষণের শিকার ওই নারী ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলার বাসিন্দা। তিনি বিভিন্ন বাসায় গৃহকর্মীর কাজ করেন।
পুলিশ জানায়, শুক্রবার রাতে ওই নারী ঢাকা থেকে ব্রাহ্মণবাড়িয়াগামী ট্রেনে না উঠে ভুল করে উত্তরবঙ্গগামী চিত্রা এক্সপ্রেসে ওঠেন। পরে টাঙ্গাইল রেলস্টেশনে আসার পর ট্রেনের যাত্রীদের কাছে জানতে পারেন তিনি ভুল ট্রেনে উঠেছেন। রাত সাড়ে ১০টার দিকে তিনি ওই স্টেশনে নেমে যান।
এ সময় স্টেশনে থাকা পুলিশের কাছে ঢাকা যাওয়ার বিষয়ে জানার পর পুলিশ তাঁকে জানায় যমুনা সেতু পূর্ব ইব্রাহিমবাদ রেলস্টেশন থেকে ট্রেনে ঢাকায় যাওয়া যাবে। পরে পুলিশ ওই নারীকে ট্রেনে উঠিয়ে দেয়। এ সময় কৌশলে ওই তিন যুবক নারী যাত্রীকে ট্রেন থেকে নামিয়ে রেলস্টেশন-সংলগ্ন এলাকার বাগানে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করেন।

এরপর রূপ মিয়ার বাড়িতে নিয়ে দ্বিতীয়বার ধর্ষণ করা হয়। ঘটনার পর আজ শনিবার সকালে ওই নারী টাঙ্গাইল রেলস্টেশনে গিয়ে পুলিশকে ঘটনার বিস্তারিত জানান।
পরে রেলওয়ে পুলিশ অভিযুক্ত তিনজনকে আটক করে। এ ঘটনায় ভুক্তভোগী নারী টাঙ্গাইল সদর থানায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা করেছেন।
টাঙ্গাইল রেলস্টেশন পুলিশ ফাঁড়ির কনস্টেবল ইসমাইল হোসেন বলেন, ওই নারীর অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিযুক্ত তিনজনকে আটক করা হয়। পরে সদর থানা-পুলিশের কাছে তাঁদেরকে হস্তান্তর করা হয়েছে। আটকের পর তাঁরা ধর্ষণের ঘটনা প্রাথমিকভাবে স্বীকার করেছেন।
টাঙ্গাইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানবীর আহাম্মেদ বলেন, অভিযুক্ত তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় মামলা করা হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

ফেনীতে মেডিকেল কলেজ স্থাপন ফেনীবাসীর দীর্ঘদিনের দাবি হলেও এ দাবিকে কেন্দ্র করে কিছু মহল ‘মব’ সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে। ৪ এপ্রিল ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত এক মানববন্ধনে এবি পার্টির এক নারীনেত্রীর বক্তব্যকে তিনি ‘অরুচিকর ও উদ্দেশ্যপ্রণোদিত’ বলে উল্লেখ করেন।
১২ মিনিট আগে
জাতীয় বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, স্নাতক (পাস) তৃতীয় বর্ষের শিক্ষার্থীরা অটোপাসের দাবিতে বিভিন্ন সময়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের মূল ফটকে বিক্ষোভ ও মানববন্ধন করে আসছেন। তাঁরা বিশ্ববিদ্যালয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছেন। আজ সোমবার স্বল্পসংখ্যক শিক্ষার্থী ক্যাম্পাসের মূল ফটকে দাঁড়িয়ে
১৬ মিনিট আগে
সৌদি আরবের মদিনা শহরে বুলডোজারের চাকায় আহত হয়ে এক প্রবাসী মারা গেছেন। তাঁর নাম আহমদ হোসেন (৫৮)। গতকাল রোববার রাত ২টার দিকে (সৌদি আরবের সময়) মদিনা শহরের চানাইয়া নামের এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে অসামঞ্জস্যপূর্ণ ও অতিরিক্ত ফি আদায় করা হলে সেটা গ্রহণযোগ্য হবে না। যারা করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। কারণ আমাদের টাকায় শিক্ষকদের বেতন হয়। শিক্ষার্থীদের বিরুদ্ধে যেন অযাচিত কিছু চাপিয়ে না দেওয়া হয়, সে বিষয়ে কাজ চলছে।’
১ ঘণ্টা আগে