
নাটোরের বাগাতিপাড়ায় পুকুর থেকে শাহজাহান আলী (৫৩) নামের এক আনসার সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার চক কোয়ালিপাড়া এলাকার একটি পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ওই এলাকার মৃত নাদের আলীর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শুক্রবার সন্ধ্যা থেকে রাত পর্যন্ত পুকুরপাড়ে রফিকুল ইসলামের সঙ্গে আড্ডা দিচ্ছিলেন শাহজাহান। রাত সাড়ে ১১টার দিকে বাড়ি যাওয়ার কথা বলে সেখান থেকে চলে যান তিনি।
রফিকুল ইসলাম বলেন, আজ শনিবার সকালে পুকুরপাড়ে গিয়ে পাশের একটি আমগাছের সঙ্গে শাহজাহানের শার্ট ও স্যান্ডেল ঝুলতে দেখেন তিনি। বিষয়টি পরিবারের সদস্যদের জানালে তাঁরা জানান, রাত থেকে শাহজাহানের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। পরে স্বজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে পুকুরপাড় থেকে প্রায় ১৫ গজ দূরে পানিতে শাহজাহানের মরদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।
স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ শেখ বলেন, ওই পুকুরে গ্যাসের কারণে মাছ মারা যাচ্ছিল। ধারণা করা হচ্ছে, মাছ ধরতে গিয়ে শাহজাহান পানিতে নেমেছিলেন। পরে কোনো কারণে তিনি আর ওপরে উঠতে পারেননি।
নিহতের ছেলে আসিফ আলী বলেন, তাঁর বাবা প্রায়ই গভীর রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতেন। তাই গতকার শুক্রবার রাতে বাড়িতে না ফেরায় প্রথমে তাঁরা বিষয়টি স্বাভাবিকভাবে নিয়েছিলেন। সকালে পুকুরপাড়ে তাঁর শার্ট ও স্যান্ডেল পড়ে থাকার খবর পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। পরে পুকুরে তাঁর মরদেহ পাওয়া যায়।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র দাস বলেন, পুকুরে মরদেহ ভাসতে দেখার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বিগত সরকারের সময়ে গ্যাস উত্তোলনের ব্যবস্থা না করে আমদানির দিকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছিল। আমদানির ক্ষেত্রে কমিশন বাণিজ্যের সুযোগ তৈরি হয়। একই সময়ে ব্যাংকের অর্থ লোপাটসহ বিভিন্ন অনিয়মের কারণে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেওয়া কঠিন। তারপরও সরকার এসব সমস্যা সমাধানের চেষ্টা করছে...
৩ মিনিট আগে
আট দফা দাবিতে জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলের ঢাকা-রংপুর লংমার্চের সমাপনী সমাবেশে রংপুর জিলা স্কুল মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। মাঠে জায়গা না পেয়ে আশপাশের সড়কেও অবস্থান নিয়েছেন নেতা-কর্মী ও সমর্থকেরা।
৪ মিনিট আগে
বরিশালের মুলাদীতে যৌতুকের দাবিতে স্ত্রীকে শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছে খলিল হাওলাদার (৩০) নামের এক যুবক ও তাঁর পরিবারের বিরুদ্ধে। এ ঘটনার প্রতিবাদ করায় স্ত্রীর বড় ভাই হারেছ সিকদারকে হাতুড়িপেটা করে গুরুতর জখম এবং তাঁর সঙ্গে থাকা নগদ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগও উঠেছে...
৫ মিনিট আগে
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) পদমর্যাদার চার কর্মকর্তাকে বদলি করা হয়েছে। আজ শনিবার ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
১৩ মিনিট আগে