Ajker Patrika

নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জে শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারী নির্যাতন ও ধর্ষণের বিরুদ্ধে নারায়ণগঞ্জে শহীদ মিনারে প্রতিবাদী অবস্থান
চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশনের নেতা-কর্মীদের অবস্থান কর্মসূচি। ছবি: আজকের পত্রিকা

সারা দেশে বিভিন্ন স্থানে নারী নির্যাতন ও ধর্ষণের ঘটনার প্রতিবাদ জানিয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ জেলা ছাত্র ফেডারেশন। আজ শনিবার বেলা ১১টা থেকে ২টা পর্যন্ত নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করেন দলটির নেতা-কর্মীরা।

সকালে শহীদ মিনারে প্রতিবাদী প্ল্যাকার্ড নিয়ে অবস্থান শুরু করেন ছাত্র ফেডারেশন সরকারি তোলারাম কলেজ শাখার সদস্যসচিব মুন্নি আক্তার প্রত্যাশা। এরপর ছাত্র ফেডারেশন জেলার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা তাঁর সঙ্গে বসে সংহতি প্রকাশ করেন।

মুন্নি আক্তার প্রত্যাশা বলেন, ‘ধর্ষণকে বাংলাদেশের প্রধান সমস্যাগুলোর একটি হিসেবে চিহ্নিত করে এটি সমূলে উৎপাটনের নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। বাংলাদেশে এই পর্যন্ত যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে, সেগুলোর বিচার করার দাবিতে শহীদ মিনারে অবস্থান করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত