
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের যাত্রীবাহী বাসটি উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে এদিন বেলা ১১টা ৫৫ মিনিটের দিকে উদ্ধারকারী জাহাজ হামজার সহায়তায় বাসটি উদ্ধার করা হয়। চালক ও হেলপারকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফেরিতে ওঠার আগে বাসের ৩৭ জন যাত্রীকে নামিয়ে দেওয়া হয়েছিল। ফলে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা ও প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে।

ঘাট-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুষ্টিয়া থেকে ঢাকাগামী এসবি পরিবহনের বাসটি ৩৭ জন যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাটে পৌঁছায়। সাম্প্রতিক নিরাপত্তা নির্দেশনা অনুযায়ী ফেরিতে ওঠার আগে যাত্রীদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়। পরে পন্টুন এলাকায় অবস্থানকালে বাসটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সরাসরি পদ্মা নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার খবর পেয়ে বিআইডব্লিউটিসি, ফায়ার সার্ভিস ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত উদ্ধার অভিযান শুরু করে। কয়েক ঘণ্টার চেষ্টায় নদীতে ডুবে যাওয়া বাসটি উদ্ধার করা হয়। বাসে কোনো যাত্রী না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন বলেন, ‘দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই উদ্ধার কার্যক্রম শুরু করা হয়। যাত্রীরা আগেই বাস থেকে নেমে যাওয়ায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।’
রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন বলেন, ‘গত ২৫ মার্চের বাসডুবির ঘটনার পর ফেরিতে যাত্রীবাহী বাসে যাত্রী বহন সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। আজও সেই নির্দেশনা কার্যকর থাকায় সম্ভাব্য বড় দুর্ঘটনা থেকে যাত্রীরা রক্ষা পেয়েছেন।’
উল্লেখ্য, এর আগেও দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনা ঘটেছিল। ওই ঘটনার পর নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয় এবং ফেরিতে ওঠার আগে বাস থেকে যাত্রী নামিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। শুক্রবারের ঘটনায় সেই উদ্যোগের কার্যকারিতা প্রমাণিত হলেও দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সিলেটে বিক্ষোভ সমাবেশে সরকারকে ‘ফুঙ্গা’ (অবৈধ) বলে মন্তব্য করার ভিডিও ভাইরাল হওয়ার পর জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান ফেসবুক পোস্টে দুঃখ প্রকাশ করেছেন। এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
৪ মিনিট আগে
কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামে বিদ্যুতায়িত হয়ে শাশুড়ি ও পুত্রবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা ১১টার দিকে গোয়ালঘরের লোহার গ্রিলে বিদ্যুতের লিকেজ থেকে এই দুর্ঘটনা ঘটে। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
১৯ মিনিট আগে
হবিগঞ্জের বাহুবল উপজেলার পূর্ব ভাদেশ্বর গ্রামে পানির পাম্পের বৈদ্যুতিক লাইনে ত্রুটি দেখা দিলে সংযোগ সচল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে প্রবাসী মো. আইন উদ্দিন ও তাঁর ছেলে রাশেদ মিয়ার মৃত্যু হয়। আজ শুক্রবার দুপুরে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
২৯ মিনিট আগে
বান্দরবান পৌর এলাকার বালাঘাটা বাজারের মার্কাস গলিতে বৈদ্যুতিক শর্টসার্কিট সার্কিট থেকে আগুন লেগে ৯টি বসতঘর সম্পূর্ণ এবং ৩টি ঘর আংশিক পুড়ে গেছে। শুক্রবার সকাল ৯টার দিকে আগুন লাগে। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
৪৩ মিনিট আগে