Ajker Patrika

চট্টগ্রামে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রামে আজকের পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপন
আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে বর্ষপূর্তি উদ্‌যাপন করা হয়। ছবি: আজকের পত্রিকা

আজকের পত্রিকার পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম ব্যুরো অফিসে কেক কেটে বর্ষপূর্তি উদ্‌যাপন করেছে। আজ রোববার বিকেলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এই আয়োজন সম্পন্ন হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আজকের পত্রিকার চট্টগ্রাম ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সবুর শুভ, ডেপুটি ব্যুরো প্রধান ও চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক ওমর ফারুক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের টিভি ইউনিটের প্রধান ও গাজী টিভির সিনিয়র প্রতিবেদক তৌহিদুল আলম, ঢাকা পোস্টের ব্যুরো ইনচার্জ মিজানুর রহমান, প্রতিবেদক রহমান মিজান, আজকের পত্রিকার স্টাফ ফটোগ্রাফার হেলাল সিকদার, প্রতিবেদক সোহেল মারমা ও আবু বকর ছিদ্দিক, মাল্টিমিডিয়া প্রতিবেদক আবদুল কাইয়ুম, সার্কুলেশন ও বিজ্ঞাপন প্রতিনিধি আবদুল কুদ্দুস এবং অফিস সহকারী সুলতান সিকদার।

অনুষ্ঠানে বক্তব্যে সবুর শুভ বলেন, ‘পত্রিকাটি করোনা মহামারির ভয়াল সময়ে যাত্রা শুরু করে আজকের দিন পর্যন্ত নিরপেক্ষ ও সত্যনিষ্ঠ সাংবাদিকতায় উদাহরণ সৃষ্টি করেছে। পাঠকপ্রিয়তায় ছাড়িয়ে গেছে অনেককে। এ ক্ষেত্রে পাঠক ও শুভানুধ্যায়ীদের অকৃত্রিম ভালোবাসা পাথেয় হিসেবে কাজ করেছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত