
ঈদুল ফিতরকে সামনে রেখে যমুনা সেতুতে যানবাহন পারাপার বেড়েছে উল্লেখযোগ্য হারে। গতকাল বুধবার (১৮ মার্চ) এক দিনেই সেতুতে টোল আদায় হয়েছে সাড়ে ৩ কোটি টাকার বেশি।
যমুনা সেতু সাইট অফিস সূত্রে জানা গেছে, বুধবার সেতু দিয়ে ৫১ হাজার ৫৮৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে পূর্বমুখী ছিল ৩২ হাজার ৮৪০টি এবং পশ্চিমমুখী ১৮ হাজার ৭৪৪টি।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী ছাড়তে শুরু করেছেন কর্মজীবী মানুষ। উত্তর ও দক্ষিণাঞ্চলের ২২ জেলার মানুষের যাতায়াতের প্রধান এই সেতুতে দিন যত গড়াচ্ছে, ততই বাড়ছে যানবাহনের চাপ। ঘরমুখী মানুষের চাপ অব্যাহত থাকায় স্বাভাবিক সময়ের তুলনায় কয়েক গুণ বেশি যানবাহন চলাচল করছে সেতু দিয়ে। স্বাভাবিক সময়ে যমুনা সেতু দিয়ে দৈনিক গড়ে প্রায় ১৮ হাজার যানবাহন চলাচল করে। সে হিসাবে বুধবার প্রায় ৩৩ হাজার ৫৮৪টি অতিরিক্ত যানবাহন পারাপার হয়েছে, যা ঈদযাত্রার চাপের চিত্র তুলে ধরছে।
যানবাহন বাড়ার সঙ্গে সঙ্গে টোল আদায়ও বেড়েছে। বুধবার পূর্বমুখী যানবাহন থেকে আদায় হয়েছে ১ কোটি ৯৭ লাখ ১০ হাজার ৬৫০ টাকা এবং পশ্চিমমুখী থেকে ১ কোটি ৫৪ লাখ ৭১ হাজার ৯৫০ টাকা। সব মিলিয়ে এক দিনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৫১ লাখ ৮২ হাজার ৬০০ টাকা।
এর আগে মঙ্গলবার সেতু দিয়ে ৪৬ হাজার ৯৪৩টি যানবাহন পারাপার হয়েছিল, যা স্বাভাবিক সময়ের তুলনায় প্রায় ২৯ হাজার বেশি।
যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন বলেন, ঈদকে সামনে রেখে যানবাহনের চাপ বাড়লেও সেতুর দুই প্রান্তে স্বাভাবিক চলাচল নিশ্চিত করতে সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে।

পবিত্র ঈদুল ফিতরের ছুটির তৃতীয় দিনেও সড়কপথের পাশাপাশি রেলপথে জীবনের ঝুঁকি নিয়ে নাড়ির টানে বাড়ি ফিরছে হাজার হাজার শ্রমজীবী মানুষ। শিল্পাঞ্চল গাজীপুরের শ্রীপুর রেলওয়ে স্টেশনে যে যার মতো হুড়োহুড়ি করে প্রতিটি ট্রেনের ছাদে, এমনকি ইঞ্জিনের ওপর উঠছে। মই বেয়ে উঠতে দেখা গেছে ট্রেনের ছাদে।
৩ মিনিট আগে
খুলনায় যুবদল কর্মী রাশিকুল আনাম রাসু হত্যার ঘটনায় ইসমাঈল হোসেন নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার রাতে দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন থেকে মহাগনগর গোয়েন্দা পুলিশ তাঁকে আটক করে। পরে তাঁকে ডিবি কার্যালয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হয়।
৩৬ মিনিট আগে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সাবেক উপাচার্য ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল আজিম আরিফ আর নেই। গতকাল বুধবার দিবাগত রাত ৩টা ৪০ মিনিটে চট্টগ্রাম নগরের সিএসসিআর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে যাত্রীবাহী বাস ও তরমুজবোঝাই একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ১৫ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (১৯ মার্চ) সকাল ৬টার দিকে সদর উপজেলার তাঁতিবাড়ি এলাকায় ঢাকা-বরিশাল মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে