
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নাশকতা বা আধিপত্য বিস্তারের আশঙ্কায় রাজশাহীর বাগমারায় অভিযান চালিয়েছে র্যাব। অভিযানে বিভিন্ন ধরনের ৫৬টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৫-এর রাজশাহী সিপিএসসির একটি দল এ অভিযান চালায়।
রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে এক বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বাগমারার বইকুড়ি সরদারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্রের মধ্যে রয়েছে ১৬টি ছুরি, ৪টি চাপাতি, ৪টি হাঁসুয়া এবং কুঠার সদৃশ ৩২টি টাঙ্গি। পরবর্তীকালে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত অস্ত্রগুলো বাগমারা থানায় হস্তান্তর করা হয়েছে।
র্যাবের ধারণা, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে বাধাগ্রস্ত করা কিংবা এলাকায় প্রভাব বিস্তারের উদ্দেশ্যে এসব দেশীয় অস্ত্র মজুত করে রাখা হতে পারে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে র্যাব-৫-এর গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানিয়েছে র্যাব।

ব্যারিস্টার আন্দালিব রহমান পার্থ বলেন, আগামীতে আমাকে নির্বাচিত করা হলে এবং আমরা ক্ষমতায় গেলে এটা নিশ্চিত করে বলতে পারি ভোলায় আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। ভোলায় কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ ও দখলবাজদের স্থান হবে না। আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে একটি নিরাপদ, শান্তিপূর্ণ ও উন্নয়নমুখী ভোলা গড়ে...
২০ মিনিট আগে
আওয়ামী লীগ ১৬ বছরে যা করেছিল, বিএনপি ক্ষমতা ছাড়াই এক বছরে তার চেয়ে বেশি করেছে। চাঁদাবাজি, দুর্নীতি এগুলো কি রিকশাওয়ালা, ভ্যানচালকেরা করে? এগুলো কারা করে? তারা হলো বিএনপি।
২৭ মিনিট আগে
এক তরুণীকে ধর্ষণের অভিযোগে রাজধানীর গুলশান থানায় করা মামলায় বাংলাদেশ ‘এ’ দলের ক্রিকেটার তোফায়েল আহমেদ রায়হানকে জামিন দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮-এর বিচারক মো. আব্দুল মোক্তাদির জামিনের এই আদেশ দেন।
৪৩ মিনিট আগে
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সাবেক উপাচার্য ফারজানা ইসলাম, তাঁর স্বামী আখতার হোসেন ও ছেলে প্রতীক তাসদিক হোসেনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ রোববার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ নিষেধাজ্ঞার এই আদেশ দেন।
৪৩ মিনিট আগে