
ছাত্রশিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, গণ-অভ্যুত্থানের পর জনগণের প্রত্যাশা ছিল জুলাই সনদের মাধ্যমে রাষ্ট্রীয় সংস্কার বাস্তবায়ন। কিন্তু ক্ষমতায় আসার পর সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে এসেছে।
আজ শুক্রবার বিকেলে গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে রাজশাহী কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া বিক্ষোভ মিছিল-পরবর্তী সমাবেশে নুরুল ইসলাম সাদ্দাম প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
সাদ্দাম বলেন, গণভোটের রায় বাস্তবায়িত হলে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠিত হবে, পাশাপাশি স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন নির্বাচন কমিশন ও স্বাধীন দুর্নীতি দমন কমিশনের মতো গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলো শক্তিশালী হবে।
ছাত্রশিবিরের সভাপতি অভিযোগ করেন, সরকার গণভোটে জনগণের দেওয়া রায় উপেক্ষা করছে। একই সঙ্গে শাপলা চত্বর, ২৮ অক্টোবর, আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের পরবর্তী সহিংসতা এবং জুলাইয়ের ঘটনাসহ বিভিন্ন গণহত্যা ও গুম-খুনের বিচার দাবি করেন তিনি।
বিএনপির উদ্দেশে সাদ্দাম বলেন, জনগণের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। তিনি দাবি করেন—গণভোটের রায় বাস্তবায়ন না হলে জনগণ এর জবাব দেবে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির অভিযোগ তুলে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এবং প্রতিশ্রুতি রক্ষা করতে না পারলে সরকারের ক্ষমতায় থাকার নৈতিক অধিকার থাকে না।
সমাবেশে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) ভিপি ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় সমাজসেবা সম্পাদক মো. মোস্তাকুর রহমান জাহিদসহ সংগঠনের কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

আজ শনিবার বেলা ২টায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ২০২৪ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স পরীক্ষার তৃতীয় বর্ষের ইংরেজি (আবশ্যিক) পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে বিকেল সাড়ে ৩টার দিকে কেন্দ্র পরিদর্শনে যান দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ জহুরুল হোসেন।
৫ মিনিট আগে
জয়নাল আবদিন বলেন, ‘ফেনীর চারপাশেই সীমান্ত। প্রায় সব সীমান্ত দিয়েই চোরাচালান হচ্ছে। অনেক ছোট ছোট ছেলে নেশা করে রাস্তায় ঘুরে বেড়ায়। শুধু প্রশাসনের পক্ষে এসব দমন করা সম্ভব নয়। রাজনীতিবিদ, অভিভাবক ও সমাজের সচেতন মানুষকে এগিয়ে এসে প্রশাসনকে সহযোগিতা করতে হবে।’
১০ মিনিট আগে
আজ শনিবার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লিনতং পাড়ায় হামের উপসর্গে শৈলুং খুমীর ছেলে পলি খুমী (৯) এবং টয়সাং খুমীর মেয়ে নাটয়ী খুমী (৬) মারা যায়। এ নিয়ে গত পাঁচ দিনে একই ধরনের উপসর্গে মৃতের সংখ্যা পাঁচজনে পৌঁছেছে বলে স্থানীয়দের দাবি। তবে নিহত অন্য তিন শিশুর পরিচয় নিশ্চিতভাবে জানা যায়নি।
৩০ মিনিট আগে
স্বাধীন তদন্ত কমিশনের (বিডিআর হত্যাযজ্ঞ বিষয়ক) সদস্য ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. শাহনেওয়াজ খান চন্দন বলেন, ২০০৯ সালের বিডিআর হত্যাযজ্ঞের বিচার দাবিকারীরা দীর্ঘদিন হয়রানির শিকার হয়েছেন। তদন্তে আওয়ামী লীগের সংশ্লিষ্টতার দাবি তুলে ধরে হত্যাকাণ্ডে বহিরাগতদের সম্পৃক্ততা...
১ ঘণ্টা আগে