Ajker Patrika

ভারত আওয়ামী লীগের আনন্দের জায়গা: রিজভী

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
ভারত আওয়ামী লীগের আনন্দের জায়গা: রিজভী
আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী । ছবি: আজকের পত্রিকা

ভারত আওয়ামী লীগের আনন্দের জায়গা বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, ‘শেখ হাসিনা পালিয়ে গেছেন ভারতে। কেন? এটা তাদের অত্যন্ত প্রশ্রয়ের জায়গা, আনন্দের জায়গা, তাদের নিরাপত্তার জায়গা। তারা ওইটা মনে করে, নিজের দেশকে মনে করে না।’

আজ মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইছার রহমান চৌধুরী অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রামেক শাখা ছাত্রদল এই আলোচনা সভার আয়োজন করে।

রুহুল কবির রিজভী বলেন, কথায় কথায় শেখ হাসিনা ও তাদের দলের লোক স্বাধীনতার চেতনার কথা, মুক্তিযুদ্ধের চেতনার কথা বলে। এটা তাদের লুটপাটের স্বাধীনতা, ব্যাংক লুটের স্বাধীনতা। তারা জনগণের কাছে স্বাধীনতার চেতনা ফেরি করত, আবার দিল্লির কাছে গিয়ে নিজের মাথা নত করে, তাহলে চেতনা থাকল কোথায়?

রিজভী বলেন, হাসিনা নিজেই বলেছিলেন তিনি ভারতকে যা দিয়েছেন, তারা আজীবন মনে রাখবে। আপনি কি দিয়েছেন? আপনার দেশের জনগণ জানে না, কেউ জানে না, যেটা সার্বভৌমত্বের পরিপন্থী হতে পারে। আপনি দেশের জিনিস দেবেন, জনগণ জানবে না, সেটা তো ভয়ঙ্কর একটা বিষয়। বিপদজনক বিষয়।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, যখনই দেশ বিপদজনক পরিস্থিতিতে পড়েছে, তখনই দেশের ছাত্র-জনতা এগিয়ে এসেছে। নব্বইয়ে ছাত্র-জনতার আন্দোলনে স্বৈরাচার এরশাদের পতন হয়েছে। ২৪-এ তারা শেখ হাসিনার মতো বর্বরতম একনায়ককে পরাজিত করেছে।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরেই বাঙালি জাতি নতুন করে নিরাপত্তা ও স্বাধীনতা পেয়েছিল উল্লেখ করে রিজভী বলেন, তিনি বাংলাদেশের মানুষকে স্বাধীনতার প্রকৃত সুখ এনে দিয়েছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও ৭ নভেম্বরের চেতনা আমাদের মূল অনুপ্রেরণা। সিপাহী-জনতার বিপ্লবের চেতনা এবং জাতীয়তাবাদী দর্শনেই এ দেশের সাধারণ শিক্ষার্থীরা সব সময় উজ্জীবিত হয়েছে।

রামেক ছাত্রদলের সভাপতি আমরি মীমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন আলীর সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সহসভাপতি তৌহিদুর রহমান আওয়াল। বিশেষ অতিথির বক্তব্য দেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, সভাপতি মামুনুর রশীদ, জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা, ড্যাবের কেন্দ্রীয় সহসভাপতি ডা. মোফাককারুল ইসলাম, জেলা শাখার সভাপতি ডা. ওয়াসিম হোসেন, সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু, মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি ও রামেক ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাহারুল ইসলাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত