
পয়লা বৈশাখ মানেই বাঙালির প্রাণের উৎসব। আর এই উৎসবকে বরণ করে নিতে নানা প্রস্তুতি নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি)। ঐতিহ্যবাহী এই উৎসবকে ঘিরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণে নানা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, পয়লা বৈশাখের দিন সকালেই শুরু হবে আনন্দ শোভাযাত্রা। এতে বিভিন্ন বিভাগ, সাংস্কৃতিক সংগঠন ও হলসমূহের শিক্ষার্থীরা অংশ নেবেন। শোভাযাত্রায় বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও লোকজ উপকরণ তুলে ধরা হবে নানা রঙিন সাজে।
পয়লা বৈশাখ উদ্যাপন কমিটির সদস্য ও চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের অধ্যাপক হুমায়ূন কবির জানান, তাঁদের দুই দিনব্যাপী অনুষ্ঠানের প্রথম দিন সকালে আনন্দ শোভাযাত্রা হবে। যেসব মোটিফ আছে, সেগুলো নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ হবে। শোভাযাত্রা শেষে শুরু হবে সাংস্কৃতিক অনুষ্ঠান।
সরেজমিনে দেখা যায়, বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রাকে কেন্দ্র করে রং-বেরঙের আলপনা আঁকা, ব্যানার-ফেস্টুন তৈরি এবং বিভিন্ন প্রতীকী উপকরণ তৈরিতে অনুষদের শিক্ষার্থীরা ব্যস্ত সময় পার করছেন। শিক্ষার্থীরা কেউ বাঁশ ও কাগজ দিয়ে তৈরি করছেন অতিকায় কাঠামো, কেউ ব্যস্ত ক্যানভাসে রঙের প্রলেপ দিতে। অন্যদিকে একদল শিক্ষার্থী ব্যস্ত সময় কাটাচ্ছেন মুখোশ তৈরিতে। বাঙালির হাজার বছরের ঐতিহ্য, সংস্কৃতি ও সমসাময়িক নানা বার্তা ফুটে উঠছে এসব মোটিফে।
চারুকলা অনুষদের ভাস্কর্য বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী কল্যাণী বলেন, এবারের বৈশাখে নানা ধরনের মুখোশ, বাংলা নববর্ষের প্রবর্তক মুঘল সম্রাট আকবরের প্রতিকৃতি, বড় একটা ইলিশ মাছ, টমটম গাড়ি ও ঘোড়া থাকবে, যা বাংলার ঐতিহ্যকে বহন করে। তা ছাড়া থাকছে লক্ষ্মী সরা, শখের হাঁড়ি ও বিভিন্ন ধরনের মুখোশ।

চারুকলা অনুষদের অধ্যাপক ড. হুমায়ূন কবির বলেন, ‘আমরা মূলত চাই বাংলাদেশি ও বাঙালি সকলের শান্তি ও মঙ্গলময় দিন অতিবাহিত হোক। অতীতের যত গ্লানি আছে, তা মুছে ফেলে সৃষ্টিকর্তা আমাদের আগামীকে আরও সুন্দর ও আনন্দময় করুক। সেই আকাঙ্ক্ষা নিয়েই আমাদের এই পয়লা বৈশাখ। আর প্রতিবছরের ন্যায় এবারও আমরা পয়লা বৈশাখ উদ্যাপন করছি। এবার বৈশাখে আমাদের বাঙালির অতীত ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য গুরুত্বের সহিত স্থান পেয়েছে।’
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘আমাদের রাকসুর উদ্যোগে বিভিন্ন গ্রামীণ খেলার আয়োজন থাকবে। পাশাপাশি সাংস্কৃতিক বিভাগ থেকে গম্ভীরা ও ভাওয়াইয়া গানের আয়োজন করা হবে।’
পাশাপাশি দিনটিকে কেন্দ্র করে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে থাকছে বৈশাখী আড্ডা।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মাহবুবুর রহমান বলেন, ‘আমাদের এবার পয়লা বৈশাখ উপলক্ষে ট্রাফিক ব্যবস্থা, মোবাইল কন্ট্রোলিং, প্যাট্রলিং—এগুলা নিয়ে আলোচনা চলছে। আমরা আশা রাখছি, আমাদের সবার যে প্রাণের উৎসব পয়লা বৈশাখ, তা অত্যন্ত সুশৃঙ্খলভাবে উদ্যাপিত হবে। এ ব্যাপারে আমরা সবার সহযোগিতা চাচ্ছি।’

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগ তদন্ত করতে গিয়ে উপসহকারী প্রকৌশলী তরিকুল ইসলাম মারধরের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলার শিবপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
রামুতে কালু বড়ুয়া (৬৫) নামের এক বৃদ্ধকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। আজ সোমবার ভোরে উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের পূর্ব মেরংলোয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় টাম্বু বড়ুয়া নামের এক যুবক ছুরিসহ পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন।
১ ঘণ্টা আগে
শরীয়তপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের পুরো প্যানেল নির্বাচন ছাড়াই জয়লাভ করেছে। আজ সোমবার (১৩ এপ্রিল) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন নির্বাচনের ফলাফল প্রকাশ করেন।
১ ঘণ্টা আগেনারায়ণগঞ্জ শহরের সড়কের ফুটপাত দখল ও অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালিয়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক)। আজ সোমবার নগরীর চাষাঢ়া জিয়া হলের সামনে থেকে এ অভিযান পরিচালনা করা হয়।
১ ঘণ্টা আগে