
ক্ষমতা নিয়ে দম্ভ না করার আহ্বান জানিয়ে সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন বলেছেন, ‘যারা খুব বড়াই করত, অমুকের (শেখের) বেটি পালায় না, কিন্তু দেখা গেল, চুপচাপ পালিয়ে গেল। তাই ক্ষমতা নিয়ে বড়াই করতে নেই। বড়াই করলে তার পতন কেমন হয়, ২০২৪ সালের ৩৬-এ জুলাই মানুষ তা দেখেছে। ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ।’
আজ বুধবার বিকেলে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার একাত্তর মঞ্চে জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিরোধী দলের উদ্দেশে মন্ত্রী বলেন, ‘জনগণের মনের ভাষা বোঝার চেষ্টা করুন, অহেতুক রাজপথ গরম করার চেষ্টা করবেন না। আপনারা জুলাইয়ের চেতনার কথা বলেন, বিএনপি চেতনায় বিশ্বাসের পাশাপাশি বাস্তবায়নেও বিশ্বাস করে। সে জন্যই জুলাই জাদুঘর উদ্বোধন করা হয়েছে।’
বিরোধী দলের উদ্দেশে জাহিদ হোসেন আরও বলেন, ‘সাধারণ মানুষকে অবহেলা করার চেষ্টা করবেন না। সাধারণ মানুষ চুপচাপ থাকে, শান্ত জীবন যাপন করতে চায়। কিন্তু অহেতুক তাদের ইস্যু ছাড়া উত্ত্যক্ত করেন, কথায় কথায় স্বৈরাচারকে নামিয়ে দেবেন বলে হুমকি দেন। কোন স্বৈরাচারকে নামিয়ে দেবেন? বিএনপি তো সারা জীবন জনগণের পাশে থাকা দল।’
সভায় নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেনের সঞ্চালনায় হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, বিএনপি নেতা নজরুল ইসলাম ফতে, আতিকুর রহমান (রাজা), কারি আবু তাহের, মকবুলার রহমান গোর্কি, যুবদল নেতা মো. মশিউদ্দৌলা, স্বেচ্ছাসেবক দল নেতা মো. সাজ্জাদ আল মামুন, শ্রমিক দল নেতা মো. আশরাফুল ইসলাম, কৃষক দল নেতা কবিরুল ইসলাম বকুল, ছাত্রদল নেতা মুকতাদির রহমান বকুল, মুক্তি মাহফুজসহ বিএনপির বিভিন্ন ইউনিয়নের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম-কক্সবাজার রেললাইনে দফায় দফায় টাকা ঢালার পরও এই রুটে ট্রেনের গতি আটকে দোহাজারী অংশে। দোজাহারী থেকে কক্সবাজার পর্যন্ত ট্রেনের গতি ঘণ্টায় ৮০ কিলোমিটার। অথচ চট্টগ্রাম থেকে দোহাজারী অংশে গতি মাত্র ১০ থেকে ৩০ কিলোমিটার। এর মধ্যেই আবার পাহাড়তলী-চট্টগ্রাম-দোহাজারী ৬২ কিলোমিটার রেললাইন...
৩২ মিনিট আগে
স্থানীয় মাটি ও আবহাওয়া সহনশীল মানসম্পন্ন বীজ, চারা, কলম উৎপাদনের পর তা সুলভ মূল্যে কৃষকের মাঝে সরবরাহের কথা থাকলেও উল্টো ঘটছে পার্বত্য জেলা রাঙামাটির বনরূপা হর্টিকালচার সেন্টারে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পরিচালিত কেন্দ্রটির উপপরিচালক (ডিডি) মো. মাহবুবুর রশীদ চারা উৎপাদন না করে বাইরের জেলার...
১ ঘণ্টা আগে
রংপুরের গঙ্গাচড়ায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে বেতগাড়ী একরামিয়া বহুমুখী ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার জমি বন্ধক রেখে ৫০ লাখ টাকা আত্মসাৎ ও জমি ভোগদখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গঠিত তদন্তে কমিটির প্রতিবেদন এখনো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জমা হয়নি বলে জানা গেছে।
১ ঘণ্টা আগে
মাদারীপুরে সন্ত্রাসবিরোধী ও বিস্ফোরক আইনের মামলায় ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতাকে কারাগারে পাঠিয়েছেন বিচারক। আজ বুধবার বিকেলে মাদারীপুর জেলার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আতিকুল ইসলাম ভূঁইয়া এই আদেশ দেন। এর আগে একই দিন দুপুরে মাদারীপুর সদর উপজেলার ঘটকচর বাজার থেকে স্বেচ্ছাসেবক লীগের...
২ ঘণ্টা আগে