
নারায়ণগঞ্জের ফতুল্লায় জামায়াতে ইসলামীর ৭ নম্বর ওয়ার্ড সভাপতি জসীম উদ্দিনকে ছুরিকাঘাত ও মারধরের অভিযোগ উঠেছে যুবলীগের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে ফতুল্লার কায়েমপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত জসীম উদ্দিন কায়েমপুর মাদবর বাড়ির আব্দুর রহমানের ছেলে। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যায়।
জসীম উদ্দিনের অভিযোগ, ফতুল্লা থানা যুবলীগের সাধারণ সম্পাদক ফাইজুলের সহযোগী হিসেবে পরিচিত শাহাদাৎসহ কয়েকজন সম্প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মামলায় গ্রেপ্তার হয়ে জামিনে মুক্তি পান। এরপর থেকে তারা তাকে অনুসরণ করছিলেন।
জসীম উদ্দিন বলেন, রাতে নামাজ শেষে বাড়ির কাছাকাছি পৌঁছালে শাহাদাৎসহ কয়েকজন তার পথরোধ করেন। এ সময় শাহাদাৎ তাকে বলেন, এমপি আল আমিন ও জামায়াতের আমির আবদুল জব্বারের সহায়তায় তাদের গ্রেপ্তার করানো হয়েছে। একপর্যায়ে তাকে উদ্দেশ্য করে ‘ডিসেম্বরে আপা আসবো, তার আগেই তোরে মাইরা ফেলবো’ বলে মারধর করা হয়।
তিনি আরও অভিযোগ করেন, হামলাকারীরা সুইচ গিয়ার দিয়ে তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করেন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যান। বাড়ি থেকে হাসপাতালে যাওয়ার পথে একই স্থানে আবারও হামলা ও মারধর করা হয় বলে অভিযোগ করেন তিনি। পরে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে খানপুর হাসপাতালে নিয়ে যান।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুব আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। আহম্মদ নামে একজনকে আটক করা হয়েছে। হামলায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

জাল জন্মসনদ তৈরি করে চার প্রাপ্তবয়স্ক আসামিকে শিশু দেখিয়ে জামিন করানোর অভিযোগ এবং আদালতের আদেশের নথিতে কাটাকাটি ও নথি গায়েবের ঘটনায় গাইবান্ধায় তিনজনের বিরুদ্ধে মামলা করার নির্দেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন গোবিন্দগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের জিআরও
২২ মিনিট আগে
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী ও বগুড়ার শেরপুরে অবৈধভাবে সার মজুতের বিরুদ্ধে পৃথক অভিযান চালিয়েছে প্রশাসন। অভিযানে দুই উপজেলায় মোট ২৬৪ বস্তা সার জব্দ করা হয়েছে। এ সময় ভূরুঙ্গামারীতে দুই ব্যক্তিকে এক লাখ টাকা এবং শেরপুরে এক ব্যক্তিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
৩৩ মিনিট আগে
১ মিনিট ২৪ সেকেন্ডের ওই ভিডিওতে সরকারপ্রধানসহ সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের নিয়ে আপত্তিকর মন্তব্য ও অশালীন ভাষা ব্যবহারের অভিযোগ উঠেছে। ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় চার হাজার টাকা এবং আগের মাসে পাঁচ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তিনি এসব বিলকে অতিরিক্ত দাবি করে বিদ্যুৎ ও গ্যাস-সংকটসহ
৩৭ মিনিট আগে
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে মামুন আলীর বাড়িতে চুরির ঘটনা ঘটে। বিষয়টি টের পেয়ে স্থানীয়রা সেখানে গিয়ে দেখতে পান, বাড়িতে চুরি হয়েছে।
৪০ মিনিট আগে