পাবনার সাঁথিয়ায় বড়াল নদ থেকে জাহিদ হাসান (৩৫) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার সিলন্দা বাজার এলাকায় নদে ভাসমান অবস্থায় তাঁর লাশ পাওয়া যায়।
জানা গেছে, জাহিদ হাসান জেলার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুণ্ডা হাটপাড়া গ্রামের কাজেম প্রামাণিকের ছেলে। ময়নাতদন্তের জন্য তাঁর লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ ও জাহিদের পরিবার সূত্রে জানা গেছে, জাহিদ কয়েক দিন আগে তাঁর শ্বশুরবাড়ি ফরিদপুর উপজেলার ডেমরা গ্রামে যান। গত শুক্রবার (২০ মার্চ) সন্ধ্যার দিকে তিনি শ্বশুরবাড়ি থেকে বের হওয়ার পর আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুই দিন পর সোমবার দুপুরে তাঁর লাশ নদে ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা।
খবর পেয়ে সাঁথিয়া থানা-পুলিশ এসে জাহিদের লাশ উদ্ধার করে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে জানাজানি হলে তাঁর স্বজনেরা থানায় গিয়ে লাশ জাহিদের বলে শনাক্ত করেন।
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। লাশটি জাহিদ হাসানের বলে তাঁর স্বজনেরা এসে শনাক্ত করেন। তাঁরা জানিয়েছেন, জাহিদ মানসিক ভারসাম্যহীন ছিলেন।’
রফিকুল ইসলাম আরও বলেন, ‘কেন, কী কারণে বা কীভাবে তিনি মারা গেলেন, বিষয়টি এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া সংশ্লিষ্ট নগরবাড়ি নৌ পুলিশ সম্পন্ন করবে।’
জানতে চাইলে নগরবাড়ি নৌ পুলিশের ইনচার্জ ফখরুল ইসলাম বলেন, ‘আমরা সাঁথিয়া থানায় গিয়ে জাহিদ হাসানের লাশের সুরতাল প্রতিবেদন তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য লাশ পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর বিষয়ে তাঁর স্বজনেরা একটি লিখিত অভিযোগ দেবেন বলে জানিয়েছেন। প্রাথমিকভাবে আমরা অপমৃত্যু মামলা করেছি। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে সে অনুযায়ী পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আজকের পত্রিকার চাটমোহর ও সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি]

খাগড়াছড়িতে জ্বালানি তেলের সংকটের কারণে চরম ভোগান্তিতে পড়েছেন পর্যটক ও স্থানীয়রা। ঈদুল ফিতরের টানা ছুটিতে তৃতীয় দিনেই দেশের বিভিন্ন অঞ্চল থেকে বিপুলসংখ্যক বাইকার ও ভ্রমণপিপাসু খাগড়াছড়িতে ঘুরতে এসেছেন। তবে হঠাৎ জ্বালানি সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় অনেকেই বিপাকে পড়েছেন।
১ ঘণ্টা আগে
ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা এলাকায় ভুক্তভোগী এক মা তাঁর ১৩ মাস বয়সী সন্তানের লাশ নিয়ে প্রেমিক হৃদয় ব্যাপারীর বিচারের দাবি জানিয়েছেন। সোমবার (২৩ মার্চ) দুপুরে উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাউতিতা গ্রামে মানববন্ধনের মাধ্যমে এই দাবি জানান।
২ ঘণ্টা আগে
ঈদের ছুটির পর ঝিনাইদহের কোটচাঁদপুরের ফিলিং স্টেশনগুলোয় সোমবার বিকেল থেকে পেট্রল, অকটেন দেওয়া শুরু করেছে। এই খবরে দূরদূরান্ত থেকে জ্বালানি নিতে লম্বা লাইন দিয়েছেন মোটরসাইকেল আরোহীরা। এ ছাড়া অনেকে এসেছেন বোতল ও কনটেইনার নিয়ে জ্বালানি নিতে। এতে বাড়তি চাপ সৃষ্টি হয়েছে ফিলিং স্টেশনগুলোয়।
২ ঘণ্টা আগে
ঝালকাঠিতে ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে দুই পরিবহন কাউন্টারে অভিযান চালিয়ে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (২৩ মার্চ) সন্ধ্যায় ঝালকাঠি বাসস্ট্যান্ডে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে ঢাকাগামী লাবিবা ও বলেশ্বর বাস কাউন্টারকে যথাক্রমে পাঁচ ও ছয় হাজার টাকা করে...
২ ঘণ্টা আগে