
ঢাকার পিলখানায় বিডিআর (বিজিবি) সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে যশোরে মানববন্ধন করা হয়েছে। আজ বুধবার দুপুরে প্রেসক্লাব যশোরের সামনে মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা এই দাবি জানান।
বিডিআর কল্যাণ পরিষদের বৃহত্তর যশোর অঞ্চলের আয়োজনে মানববন্ধনে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরাও অংশ নেন।
মানববন্ধনে অংশ নিয়ে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি পিলখানায় পরিকল্পিত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। সুষ্ঠু তদন্ত করে এর প্রকৃত রহস্য উদ্ঘাটন করতে হবে। পিলখানা হত্যাকাণ্ড ছিল পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের সুদূরপ্রসারী নীলনকশা। দেশের সেনাবাহিনী ও তৎকালীন বিডিআরের সামর্থ্যকে ধ্বংস করাই ছিল এর উদ্দেশ্য। এ ঘটনায় বিডিআর সদস্যদের চাকরিচ্যুত করাসহ বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছিল। তাতে কয়েক হাজার বিডিআর সদস্য ও তাঁদের পরিবার চরম দুর্দশায় পড়ে। তাঁদের অনতিবিলম্বে মামলা থেকে অব্যাহতিসহ মুক্তির দাবি জানান বক্তারা।
ছোট বোনকে নিয়ে মানববন্ধনে অংশ নেন বৃষ্টি আক্তার নামের এক তরুণী। যশোরের মনিরামপুর উপজেলার কাশিমনগরের এই তরুণী কান্নাজড়িত কণ্ঠে বক্তব্য দিতে দেখা যায়। তিনি বলেন, তাঁর বয়স যখন সাত, তখন তাঁর বাবা বিডিআর সদস্য শরিফুল ইসলাম পিলখানার সদর দপ্তরে বিদ্রোহের মামলায় কারাগারে যান। এখনো একটি নাশকতা মামলায় কারাগারে রয়েছেন তিনি।
বৃষ্টি বলেন, ‘তথাকথিত বিদ্রোহী আখ্যা দিয়ে বিগত সরকার আমার বাবাকে কারাগারে পাঠিয়েছে। দেড় দশকের বেশি সময় আমার বাবা কারাগারে। সংসারে আমরা মা ও দুই বোন। একদিকে বাবা জেলে, অন্যদিকে তাঁর চাকরিও নেই। এমন পরিস্থিতিতে গৃহিণী মা আমাদের নিয়ে পড়েন অথই সাগরে। আমরা বছরের পর বছর চরম দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছি। আমার পরিবারকে তথাকথিত বিদ্রোহী ট্যাগ দেওয়ার কারণে দুই বোনেরও কোথাও চাকরি হয়নি।’
মানববন্ধনে অংশ নিয়ে বৃষ্টি আক্তার বলেন, ‘৫ আগস্ট বিপ্লবের পর দেশ দ্বিতীয় মুক্তি হলেও বিডিআর সদস্যদের পরিবার সেই স্বাদ গ্রহণ করতে পারেনি। যেদিন চাকরিচ্যুত বিডিআর সদস্যদের মুক্তি মিলবে, তাদের চাকরি পুনর্বহাল হবে, সেদিনই দ্বিতীয় মুক্তির স্বাদ পাব।’

বিডিআর কল্যাণ পরিষদ যশোরের সমন্বয়ক ওহিদুল ইসলাম খানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন সংগঠনের উপদেষ্টা সামির হোসেন, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবেদার আব্দুল সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবিলদার আব্দুল লতিফ, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক রাজু আহমেদ, সদর উপজেলা সমন্বয়ক কামরুজ্জামান প্রমুখ।

নেত্রকোনা সদরের মদনপুর এলাকায় অভিযান চালিয়ে চুরি হওয়া ১৭টি গরু উদ্ধার করেছে পুলিশ। এ সময় গরু চুরির অভিযোগে মো. আ. ছালাম (৩৫) নামে এক আর্জেন্টিনা সমর্থককে গ্রেপ্তার করা হয়। আজ শনিবার সকালে নেত্রকোনা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন সরকার এ তথ্য নিশ্চিত করেছেন...
০১ জানুয়ারি ১৯৭০
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার উপকূলীয় রায়পুর ইউনিয়নের দক্ষিণ পরুয়াপাড়া সাত্তার মাঝির ঘাট এলাকায় সমুদ্রের জোয়ারের পানিতে ভেসে আসা এক অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
৭ মিনিট আগে
শুক্রবার রাতে বড়ইতলা এলাকার আরিফ মিয়ার বাসায় গ্যাস লাইনের কাজ করার হঠাৎ পাইপলাইনে বিস্ফোরণে তিন শ্রমিক দগ্ধ হন। পরে দ্রুত তাঁদের বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়। তাঁদের সবার বাসা কেরানীগঞ্জ কালিগঞ্জ বড়ইতলা এলাকায়।
১২ মিনিট আগে
যখন খামারিরা লোকসান দিয়ে সাড়ে চার টাকায় ডিম বিক্রি করতে বাধ্য হন, তখনো ভোক্তাকে সাড়ে দশ টাকায় ডিম কিনতে হয়। ডিম পচনশীল পণ্য হওয়ায় খামারিরা তা মজুত করতে পারেন না, আর এই দুর্বলতার সুযোগ নিয়ে মধ্যস্থতাকারীরা মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়।
১ ঘণ্টা আগে