
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার মুছাপুর ইউনিয়নে নদীভাঙন রোধে দ্রুত স্লুইসগেট নির্মাণ এবং জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলার দাবিতে মানববন্ধন করেছে ভাঙনকবলিত এলাকার লোকজন। আজ মঙ্গলবার দুপুরে মুছাপুর রেগুলেটর এলাকায় সর্বস্তরের জনগণের অংশগ্রহণে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ‘ভয়াবহ নদীভাঙনের কারণে মুছাপুরের শত শত পরিবারের বসতভিটা, হাজার হাজার একর ফসলি জমি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সামাজিক ও ধর্মীয় স্থাপনা বিলীন হয়েছে। বর্তমানে হুমকিতে রয়েছে আরও অনেক স্থাপনা, বসতভিটা ও জমি। সামনে বর্ষাকালে ভাঙন আরও তীব্র হবে। দ্রুত কার্যকর পদক্ষেপ না নিলে মানচিত্র থেকে মুছাপুর বিলীন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। তাই ভাঙন রোধে পানি উন্নয়ন বোর্ডসহ (পাউবো) সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত দৃশ্যমান ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান।
সমাবেশ থেকে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতি দ্রুত যদি ভাঙনকবলিত এলাকায় জিও ব্যাগ ফেলে সাময়িক প্রতিরোধ গড়ে তোলা না হয় এবং স্থায়ীভাবে স্লুইসগেট নির্মাণের কাজ শুরু করা না হয়, তাহলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি করা মালিকবিহীন পণ্য জব্দের পর তা রাখা হয়েছিল কাস্টমসের গুদামে। পরে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে পাঠানোর কথা বলে সেখান থেকে বের করা হয় সেসব পণ্য। পথে সেগুলো জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
১২ মিনিট আগে
কুমিল্লার লালমাই উপজেলায় জমিসংক্রান্ত বিরোধে আদালতে মামলা করায় এক বিধবার বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনার ৩ মিনিট ৪৩ সেকেন্ডের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
১৯ মিনিট আগে
‘চাঁদাবাজি, মাদক ও সন্ত্রাসের রাজনীতি থেকে বাংলাদেশকে বেরিয়ে আসতে হবে। বগুড়াকে এমন একটি জেলায় পরিণত করতে হবে, যেখানে চাঁদাবাজি, টেন্ডারবাজি, মাদক, ধর্ষণের কোনো স্থান থাকবে না। পরিবর্তন কোনো এমপি-মন্ত্রীর মাধ্যমে নয়, সাধারণ মানুষের হাত ধরেই আসবে।’
২ ঘণ্টা আগে
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মো. জয়নাল আবেদীন এই দণ্ডাদেশ দেন।
২ ঘণ্টা আগে