
কুড়িগ্রামের ফুলবাড়ীতে কেতাব উদ্দিন নামের এক ব্যক্তিকে শ্বাসরোধে হত্যার দায়ে স্ত্রী, শ্বশুর-শাশুড়িসহ চারজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার কুড়িগ্রাম জজ আদালতের অতিরিক্ত জেলা জজ মো. জয়নাল আবেদীন এই দণ্ডাদেশ দেন।
আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর তারিকুর রহমান তারিক বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন নিহত কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহার, শ্বশুর নুর মোহাম্মদ, শাশুড়ি ছকিনা বেগম এবং আব্দুল গফুর নামের আরেক ব্যক্তি। রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন।
মামলা সূত্রে জানা গেছে, কেতাব উদ্দিনের স্ত্রী নুর নাহারের সঙ্গে আসামি আব্দুল গফুরের প্রেমের সম্পর্ক ছিল। ২০০৬ সালের ১৮ এপ্রিল রাতে নুর নাহার তাঁর স্বামীকে নিয়ে বাবার বাড়ি যান। সেখানে আব্দুল গফুর ও অন্য আসামিরা যোগসাজশ করে কেতাব উদ্দিনকে পিটিয়ে আহত করে এবং শ্বাসরোধে হত্যা করেন। এই ঘটনায় নিহত কেতাবের বাবা বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেন।

খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
৫ মিনিট আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
২৪ মিনিট আগে
পিরোজপুরের নাজিরপুরে পুলিশের বিশেষ অভিযানে দুই নারীসহ আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) মধ্যরাত থেকে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ভোররাত পর্যন্ত উপজেলার বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়...
৩৪ মিনিট আগে
গোপালগঞ্জ সদর উপজেলার বিজয়পাশা বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে পিকআপের ধাক্কায় প্রবীর (৪০) নামে ওই পিকআপের হেলপার নিহত হয়েছেন। আজ বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের বিজয়পাশা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে