
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির বিজয়ের পরও সারা দেশে জামায়াতে ইসলামীর নেতা-কর্মীদের ওপর নির্মম নির্যাতন করা হচ্ছে। মামলা ও হামলা করা হচ্ছে। ইফতারের পরও হামলা থেকে রেহাই পাচ্ছেন না জামায়াত কর্মীরা। গতকাল শনিবার চুয়াডাঙ্গায় ইফতারের পর হামলা করা হলে বেশ কয়েকজন গুরুতর আহতসহ এক জামায়াত কর্মী নিহত হয়েছেন। বিজয়ী দল দ্বারা পরাজিত দলের ওপর এমন অমানবিক নির্যাতনের নজির আর নেই।
আজ রোববার সন্ধ্যায় নগরীর জিইসি কনভেনশন সেন্টারে চট্টগ্রাম মহানগরী জামায়াত আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, ‘চুয়াডাঙ্গায় দুটি আসনে জামায়াত জয় লাভ করেছে। কই জামায়াত তো কোথাও কারও গায়ে হাত দেয়নি। একটি অংশগ্রহণমূলক নির্বাচনের মাধ্যমে একটি শান্তিপূর্ণ, বৈষম্যহীন ও ইনসাফের রাষ্ট্র প্রতিষ্ঠার কথা মুখে বলে সেই নির্বাচন সম্পন্ন হওয়ার পরে রোজার মাস এত দুঃখ-কষ্টের মাধ্যমে শুরু হবে, আমরা আশা করিনি।’
এসব সহিংসতা বন্ধ করা সরকারের দায়িত্ব উল্লেখ করে জামায়াত সেক্রেটারি জেনারেল আরও বলেন, বাংলাদেশের অনেক জায়গায় জামায়াতের প্রার্থী পরাজিত হয়েছেন। কিন্তু বিজয়ীরা তাঁদের ওপর হামলা করেছেন। বিনয়ী জামায়াত প্রার্থীরা কোনো সহিংসতা তৈরি করেননি। শান্তিপূর্ণ অবস্থান নিয়ে সেখানে শান্তিপূর্ণ পরিবেশ সৃষ্টি করেছেন। তিনি বলেন, ‘আমরা যদি শান্তিপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠা করতে না পারি, তাহলে এত ছাত্র-জনতার রক্ত বৃথা যাবে। তাদের বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠার স্বপ্ন পূরণ হবে না। সেই প্রত্যাশা অধরা থেকে যাবে।’ এ সময় তিনি সরকারের কাছে নির্বাচন-পরবর্তী সহিংসতা বন্ধের দাবি জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, আজ সারা বিশ্বে মুমিনদের হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে। ইহুদি জায়নবাদী আমেরিকা ও ইসরায়েল যৌথভাবে মুসলিম বিশ্বের ওপর হামলা করেছে। তারা সারা বিশ্বে আগুন জ্বালিয়ে দিয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি, তাঁর মেয়ে, নাতি, জামাতাসহ সরকারের উচ্চপর্যায়ের লোকজনকে একের পর এক হত্যা করা হয়েছে। তিনি আসন্ন জাতীয় সংসদ অধিবেশনে মুসলিম উম্মাহর পক্ষে সরকারকে নিন্দা প্রস্তাব নেওয়ার আহ্বান জানান।
এ সময় আরও উপস্থিত ছিলেন চসিক মেয়র শাহাদাত হোসেন, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা মুহাম্মদ শাহজাহান, চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য মাওলানা শাহজাহান চৌধুরী, চট্টগ্রাম মহানগরী জামায়াতের আমির নজরুল ইসলাম, সেক্রেটারি অধ্যক্ষ নুরুল আমিন, জামায়াত নেতা আবু নাসেরসহ ১১ দলীয় জোটের নেতারা।

নারায়ণগঞ্জের রূপগঞ্জের ক্রেনের তার ছিঁড়ে দুই শ্রমিক নিহত হয়েছেন। আজ রোববার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
১৭ মিনিট আগে
শহরের নওহাটা এলাকায় আব্দুর রহিম অপুর মালিকানাধীন রোকেয়া আয়রন স্টোরে দীর্ঘদিন ধরে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নতুন বই অবৈধভাবে কেনাবেচা হতো। বিষয়টি স্থানীয়দের নজরে এলে তারা স্থানীয় গণমাধ্যমকর্মী ও গোয়েন্দা সংস্থার সদস্যদের জানায়। পরে সন্ধ্যায় ওই দোকানে অভিযান চালিয়ে এক ভ্যানগাড়ি
২৫ মিনিট আগে
‘চাঁদার জন্য’ চট্টগ্রামে স্মার্ট গ্রুপের এমডি মুজিবুর রহমানের বাসভবন লক্ষ্য করে গুলির ঘটনায় থানায় কোনো মামলা হয়নি। পুলিশ বলছে, একই ব্যবসায়ীর বাড়িতে আগের বারে গুলির ঘটনায় করা মামলার তদন্তে নতুন করে এটি যুক্ত হবে।
২৫ মিনিট আগে
আফরা ইভনাথ খান ইকরার মৃত্যুর ঘটনায় তাঁর স্বামী অভিনেতা জাহের আলভীসহ তিনজনের বিরুদ্ধে আত্মহত্যা প্ররোচনার মামলা করেছে পরিবার। অপর আসামিরা হলেন আলভীর মা নাসরিন সুলতানা শিউলি ও অভিনেত্রী ইফফাত আরা তিথি। মামলায় আসামিদের বিরুদ্ধে অবহেলা ও নির্যাতনের অভিযোগ করা হয়েছে...
৩৭ মিনিট আগে