ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই এলাকায় তিন বাংলাদেশি নাগরিককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গরু পাচারের উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশের পর সেখানকার জনগণের হামলায় তাঁরা নিহত হন। গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এই তথ্য জানায়।
বিজিবি জানায়, মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার সীমান্তবর্তী বিদ্যাবিল এলাকার এই তিন বাংলাদেশি দু-তিন দিন আগে ভারতের ত্রিপুরা রাজ্যের খোয়াই থানাধীন কারেঙ্গিছড়া এলাকায় গোপনে প্রবেশ করে অবস্থান করছিলেন। স্থানটি সীমান্তের শূন্যরেখা থেকে প্রায় ৪-৫ কিলোমিটার ভারতের অভ্যন্তরে এবং ভারতীয় ৭০ বিএসএফ ব্যাটালিয়নের আওতাধীন এলাকায় অবস্থিত। ভারতীয় জনসাধারণ রাতের আঁধারে গরু চুরির আশঙ্কায় সংঘবদ্ধভাবে তাঁদের ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। নিহত ব্যক্তিদের মরদেহ বর্তমানে ভারতের সাম্পাহার থানায় রয়েছে।
বিজিবি জানিয়েছে, নিহত ব্যক্তিরা হবিগঞ্জের চুনারুঘাট থানার আওতাধীন সোনাচং বাজার এলাকার বাসিন্দা হতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তবে তাঁদের সঠিক ঠিকানা নিশ্চিত করতে অধিকতর তথ্য সংগ্রহ ও সত্যতা যাচাই করার প্রচেষ্টা চলছে।
এ ঘটনায় বিএসএফের সঙ্গে যোগাযোগ করে ঘটনার সত্যতা যাচাই এবং বিস্তারিত তথ্য সংগ্রহের প্রচেষ্টা অব্যাহত রেখেছে বিজিবি। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, সীমান্ত এলাকায় শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার পাশাপাশি এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।

নীলফামারীর জলঢাকায় শিশুদের শ্যাম্পুর খালি প্যাকেট নিয়ে খেলাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত বৃদ্ধ মকবুল হোসেন মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। এর আগে গত ১২ সেপ্টেম্বর উপজেলার বালাগ্রাম ইউনিয়নে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের ১৫ জন আহত হন।
৪ মিনিট আগে
জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির সুযোগে কৃত্রিম সংকট সৃষ্টি, অবৈধ মজুত ও পরিমাপে কারচুপি ঠেকাতে জয়পুরহাটে পেট্রোল পাম্পগুলোয় যৌথ তদারকি অভিযান চালিয়েছে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।
৬ মিনিট আগে
টাঙ্গাইলের মির্জাপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক সাবেক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার গোড়াই ইউনিয়নের নাজিরপাড়া এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
৮ মিনিট আগে
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের দ্রুত ও সুষ্ঠু বিচারের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সঙ্গে মতবিনিময় করেছে কুমিল্লা জেলা আইনজীবী সমিতি। জেলা পিপি কাইমুল হক রিংকু বলেছেন, বিচার আবেগের ভিত্তিতে নয়, আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হবে।
১৩ মিনিট আগে