নারায়ণগঞ্জের ফতুল্লায় সুমন খলিফা (৩৫) নামের এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ফতুল্লা থানার কাশীপুর মধ্য নরসিংপুর এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
জানা গেছে, সুমন বরিশালের আগৈলঝাড়া উপজেলার আন্দারমানিক গ্রামের মন্টু খলিফার ছেলে। তিনি তাঁর দ্বিতীয় স্ত্রী সোনিয়াকে নিয়ে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। সুমনের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
সুমনের স্ত্রী সোনিয়ার বরাতে পুলিশ জানিয়েছে, সোনিয়া বিভিন্ন ক্লাবে গান পরিবেশন করেন। গতকাল রোববার রাত ১০টার দিকে সুমন তাঁকে নিয়ে পঞ্চবটি এলাকার সোহেল সরকারের গানের ক্লাবে যান। সেখানে সোনিয়াসহ অন্য শিল্পীরা সারা রাত অবস্থান করেন এবং গান পরিবেশন করেন। সকালে বাসায় ফেরার প্রস্তুতি নেওয়ার সময় স্বামীকে খুঁজে না পেয়ে সোনিয়া তাঁর গানের দলের সঙ্গে বাসার উদ্দেশে রওনা হন।
এদিকে বাসায় ফেরার পথে সোনিয়া ও তাঁর দল ফতুল্লার ইসদাইর এলাকার অক্টো অফিস মোড়ে ছিনতাইকারীর কবলে পড়ে। এ বিষয়ে অভিযোগ দিতে ফতুল্লা থানায় যান তিনি। এ সময় জাতীয় জরুরি সেবার ৯৯৯ নম্বর থেকে পুলিশ জানতে পারে, মধ্য নরসিংপুর এলাকায় একটি রক্তাক্ত লাশ পড়ে আছে। পরে পুলিশের মাধ্যমে মরদেহের ছবি দেখে সোনিয়া তাঁর স্বামী সুমন খলিফাকে শনাক্ত করেন।
ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, সুমনের মাথার পেছনে, পিঠে ও কোমরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাঁকে হত্যা করা হয়েছে। তদন্তের পর বিস্তারিত জানা যাবে।

রোগী আসছেন ডাক্তার দেখিয়ে ওষুধ নিতে, আর অপেক্ষার ফাঁকে ডুবে যাচ্ছেন বইয়ের পাতায়- একই ছাদের নিচে চিকিৎসা আর জ্ঞানচর্চার এমন অনন্য সমন্বয় গড়ে উঠেছে ‘ফার্মেসি পাঠাগার’। সাহিত্য খরার এই সময়ে গ্রামাঞ্চলে চিকিৎসাসেবার পাশাপাশি বই পড়ার সুযোগ সৃষ্টি করে স্থানীয় মহলে ব্যাপক সাড়া ফেলেছেন নরসিংদীর রায়পুরার...
২৭ মিনিট আগে
কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছেন পরিবহনশ্রমিকেরা। আজ শুক্রবার (১৭ এপ্রিল) ভোর ৫টা থেকে অভ্যন্তরীণ সব রুটে কুষ্টিয়ার মালিক গ্রুপ ও মালিক সমিতির যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।
৩১ মিনিট আগে
গাজীপুরের শ্রীপুরে কালবৈশাখী ও শিলাবৃষ্টিতে এক হাজার কৃষকের ৩০০ হেক্টর জমির বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত জমির ধানের পরিমাণ প্রায় ১ হাজার ৮০০ টন। গতকাল বৃহস্পতিবার বিকেলে আধা ঘণ্টার এই প্রচণ্ড ঝড়ে প্রায় ৪০০ বসতবাড়িও ক্ষতিগ্রস্ত হয়েছে। উড়ে গেছে ৪০টি পরিবারের মাথা গোঁজার ঠাঁই।
১ ঘণ্টা আগে
আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল। এর আগে গতকাল বৃহস্পতিবার সারা দিন জেলা শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে