
রাজধানীর শ্যামলীতে কয়েকটি টিনশেড বসতঘরে আগুন লাগার ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার বেলা ৩টার দিকে শ্যামলীর ৩ নম্বর রোড এলাকায় এ ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বিষয়টি নিশ্চিত করেছে।

ফায়ার সার্ভিস জানায়, খবর পেয়ে বেলা সাড়ে ৩টার দিকে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।
এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

পিরোজপুরের কাউখালীতে জেসমিন বেগম (৫০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে। হত্যার পর ঘরের আলমারি ভেঙে মূল্যবান মালামাল লুট করে পালিয়ে গেছে দুর্বৃত্তরা। গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের শিয়ালকাঠী গ্রামের বান্দাঘাটা...
২ মিনিট আগে
বরিশালে শুরু হয়েছে বিসিসি (বরিশাল সিটি করপোরেশন) প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট। কবি জীবনানন্দ দাশ আউটার স্টেডিয়ামে আজ রোববার থেকে বরিশাল সিটি করপোরেশন এ টুর্নামেন্টের আয়োজন করেছে।
১০ মিনিট আগে
কুমিল্লা নগরীর বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা, অতিরিক্ত দামে ফল বিক্রি এবং ক্রয়সংক্রান্ত ভাউচার দেখাতে না পারায় ছয়টি প্রতিষ্ঠানকে মোট ২৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
১৩ মিনিট আগে
আদালতে বিচারাধীন ও নিষেধাজ্ঞা থাকা জমি দখলে সহযোগিতার অভিযোগে কুয়াকাটা পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. মতিউর রহমান হাওলাদারকে শোকজ করা হয়েছে। পটুয়াখালী জেলা বিএনপি এ নোটিশ পাঠিয়েছে। এ বিষয়ে দলীয় কার্যালয়ে হাজির হয়ে কারণ দর্শানোর জন্য বলা হয়েছে।
১৮ মিনিট আগে