
খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ’ কর্মসূচি শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের হাদি চত্বরে ফিতা কেটে ‘গিভ অ্যান্ড টেক সেশন-৪’ শীর্ষক এ কর্মসূচির উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম।
উদ্বোধনকালে উপাচার্য বলেন, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি বৃক্ষরোপণের মহাপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। খুলনা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসেও ইতিমধ্যে বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ করা হয়েছে। তিনি বলেন, ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা বিতরণ শিক্ষার্থীদের একটি প্রশংসনীয় উদ্যোগ। এ ধরনের কর্মসূচি পরিবেশ সম্পর্কে জনসচেতনতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উপাচার্য আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের শিক্ষার্থীরা নিয়মিতভাবে পরিবেশবান্ধব বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। এ ধরনের উদ্যোগ বিভিন্ন প্রতিষ্ঠানে প্রাতিষ্ঠানিকভাবে চালু করা গেলে পরিবেশ সংরক্ষণ, সবুজায়ন ও টেকসই উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে।
পরে উপাচার্য শিক্ষার্থীদের হাতে ব্যবহৃত প্লাস্টিক বোতলের বিনিময়ে গাছের চারা তুলে দেন। এ সময় ক্লাবের পক্ষ থেকে উপাচার্যকে একটি গাছের চারা উপহার দেওয়া হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান প্রফেসর ড. মো. নবীউল ইসলাম খান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. গোলাম রাক্কিবু, ছাত্রবিষয়ক পরিচালক প্রফেসর ড. মো. সালাউদ্দীন, অপরাজিতা হলের প্রভোস্ট প্রফেসর ড. আরিফা শারমিন, কেন্দ্রীয় গবেষণাগারের পরিচালক প্রফেসর ড. মো. এনামুল কবীর, পরিবহন পুলের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আব্দুস সোবহান মল্লিক, ক্লাবের সভাপতি আসিফ মাহমুদ, সাধারণ সম্পাদক হৃদয় দেবনাথসহ ক্লাবের অন্যান্য সদস্য ও শিক্ষার্থীরা।

সরকার ও পুলিশসহ বিভিন্ন বাহিনী নিয়ে বক্তব্যের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর আলোচনায় আসা ঢাকা ক্যান্টনমেন্ট থানার প্রত্যারকৃত ওসি মো. রাকিবুল হাসানকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে নেওয়া হয়েছে।
২৫ মিনিট আগে
নাটোরের লালপুর উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের পদ্মার চরে পলিশেড হাউসে আধুনিক প্রযুক্তিতে ‘ট্রে’ পদ্ধতিতে উন্নতমানের বিভিন্ন প্রজাতির সবজির চারা উৎপাদন করা হচ্ছে। বছরব্যাপী উৎপাদিত এসব চারার মধ্যে রয়েছে ফুলকপি, টমেটো, বেগুন, মরিচসহ বিভিন্ন উচ্চমূল্যের সবজি...
৩০ মিনিট আগে
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে ‘নজরুল বর্ষ’ উদ্যাপনের অংশ হিসেবে সাংস্কৃতিক বিষয়ক বিভিন্ন প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে। প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে নজরুলের সৃষ্টিকর্ম চর্চার মাধ্যমে শিশুদের মানবিক গুণাবলি বিকাশ এবং মানবিক সমাজ গড়ে...
৩২ মিনিট আগে
পটুয়াখালীর দশমিনা উপজেলায় এক কেজি গাঁজাসহ নূর ইসলাম ওরফে গৌরা (৪০) নামের এক চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকেল ৪টায় বহরমপুর ইউনিয়নের বগুড়া গ্রামে নিজ বসতঘর থেকে তাঁকে আটক করা হয়...
৪২ মিনিট আগে