
নরসিংদীর মাধবদীতে ধর্ষণের বিচার চাওয়ায় কিশোরীকে তুলে নিয়ে হত্যা মামলায় তার মায়ের দ্বিতীয় স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়ে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
আজ শনিবার (৭ মার্চ) ওই ব্যক্তিকে আদালতে হাজির করে পুলিশ। পরে তিনি বিচারকের কাছে জবানবন্দি দেন। গতকাল শুক্রবার তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার অপরাধ সুজন চন্দ্র সরকার।
আলোচিত হত্যাকাণ্ডের বিষয়ে নরসিংদীর পুলিশ সুপার মো. আব্দুল্লাহ আল ফারুক তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন। সেখানে জিজ্ঞাসাবাদে পাওয়া বিভিন্ন তথ্য জানানো হয়।

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রাকিবুলকে (৫০) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। আজ রোববার (১৯ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
৭ মিনিট আগে
সাতক্ষীরায় কপোতাক্ষ, বেতনা, ইছামতিসহ বিভিন্ন নদ-নদী ও খাল দখলমুক্ত করার উদ্যোগে নিয়েছে জেলা প্রশাসন। জাতীয় নদী রক্ষা কমিশনের নির্দেশনার আলোকে ৩০২ জন অবৈধ দখলকারীকে চিহ্নিত করে উচ্ছেদ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল শনিবার থেকে নদী ও খালে স্থাপিত অবৈধ নেট-পাটা অপসারণে অভিযান শুরু হয়েছ
১৮ মিনিট আগে
মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ি ইউনিয়নের আউলিয়ারচর এলাকায় স্ত্রী জোবেদা বেগমকে (৬০) গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে স্বামী সুলতান সরদারের (৭০) বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে আটক করেছে পুলিশ।
২২ মিনিট আগে
আবাসিক হলের ক্যান্টিনের খাবার নিয়ে হলের গ্রুপে অভিযোগ করায় এক শিক্ষার্থীকে মারধর করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের দুই নেতা। শনিবার রাত পৌনে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ ঘটনা ঘটে।
৪২ মিনিট আগে