
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার শিশু ধর্ষণ মামলার প্রধান আসামি মো. রফিকুল ইসলাম ওরফে রাকিবুলকে (৫০) ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ রোববার (১৯ জুলাই) সকালে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যেম র্যাব বিষয়টি নিশ্চিত করেছে।
র্যাব জানায়, গতকাল শনিবার (১৮ জুলাই) রাত ৮টায় ঢাকার আশুলিয়া থানার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে রফিকুলকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রফিকুল ইসলাম শাহজাদপুর উপজেলার খামারশানিলা গ্রামের আজাহার প্রামাণিকের ছেলে। তিনি শাহজাদপুর থানায় দায়ের হওয়া নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলার ১ নম্বর এজাহারভুক্ত আসামি। র্যাব-১২, সিপিসি-২ পাবনা, র্যাব-৪ এবং র্যাব সদর দপ্তরের গোয়েন্দা শাখার সমন্বয়ে পরিচালিত যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
জানা গেছে, গত ২৮ জুন দুপুরে শাহজাদপুর উপজেলায় ১১ বছর বয়সী শিশুকে ধর্ষণ করে রাকিবুল। এর পরের দিনও তিনি পুনরায় শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন। তবে স্থানীয়রা জেনে যাওয়ায় রাকিবুলের বাড়ি ঘেরাও করে। অভিযুক্ত রাকিবুল বিষয়টি বুঝতে পেরে বাড়ি থেকে পালিয়ে যান। এরপর স্থানীয়রা তাঁর বাড়ি ভাঙচুর করে ও আগুন দিয়ে দেয়।
এরপর শিশুটির মা রাকিবুলকে আসামি করে শাহজাদপুর থানায় ধর্ষণ মামলা করেন। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে আশুলিয়ার জামগড়া চৌরাস্তা এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাকিবুলকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য শাহজাদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

পিরোজপুরের নাজিরপুরে নিজ ঘরে ফ্রিজের পেছনের জমে থাকা ইঁদুরের মাটি সরাতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে নরোত্তম মৃধা (২২) নামে এক নার্সিং শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার নাজিরপুর সদর ইউনিয়নের হরিপাগলা গ্রামে এ দুর্ঘটনা ঘটে...
২০ মিনিট আগে
আট বছর আগে পারিবারিক কলহের জেরে স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ হয়। এর পর থেকে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। কোনো কাজ করতেন না। তাঁর ১১ বছরের একটি সন্তান রয়েছে।
৩০ মিনিট আগে
খুলনার ভৈরব নদের জেলখানা ঘাটে ট্রলার ডুবির ঘটনার ৭ দিন পর নিখোঁজ যুবক রাকিব খানের (২৭) ভেসে ওঠা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে জেলার বটিয়াঘাটা উপজেলার পশুর নদী থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়...
১ ঘণ্টা আগে
দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) দুই শিক্ষককে চাকরিচ্যুত করা হয়েছে। তাঁরা হলেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক সজীব কুমার ঘোষ এবং ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. আশরাফুন্নাহার হেনা...
১ ঘণ্টা আগে