
ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রকাশ্য দিবালোকে ছুরি দিয়ে ভয়ভীতি দেখিয়ে দেড় লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগ উঠেছে। আজ মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার তিন মাজার নামের স্থানে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় মো. ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তি বেলা দেড়টার দিকে শাহবাগ থানায় একটি অভিযোগ করেন। থানার দায়িত্বরত কর্মকর্তা মামলার তথ্যটি নিশ্চিত করেছেন।
শাহবাগ থানা-পুলিশ জানায়, রাজধানীর তিন মাজার এলাকায় মো. ইয়াসিন আরাফাত নামের এক ব্যক্তির কাছ থেকে দেড় লাখ টাকা ছিনতাই করে দুর্বৃত্তরা। ভুক্তভোগী শাহবাগ থানায় একটি অভিযোগ করেছেন। অভিযোগের বিষয়টি যাচাই-বাছাই চলছে। সত্যতা পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
অভিযোগের তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিজয় মণ্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি মৌখিক অবগত হয়েছি। এখন অন্য একটি এলাকায় ডিউটিতে আছি। অভিযোগের কাগজ হাতে পেলেই অপরাধী শনাক্তের কাজ শুরু করব।’
এ বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বর্তমান ভারপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. ইসরাফিল প্রাং (ইসরাফিল রতন) বলেন, ‘ঘটনাটি সম্পর্কে আমি এখনো অবগত নই। বিষয়টি আপনার মাধ্যমে জানতে পারলাম। কী ঘটেছে, তা খোঁজ নিয়ে দেখব।’
প্রক্টর আরও বলেন, ‘যদি সত্যিই এমন কোনো ঘটনা ঘটে থাকে, তাহলে সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় ও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তার বিষয়টি আমরা সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে দেখি।’

বগুড়া শহরে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন এবং নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার করার অভিযোগে একটি ফুচকা কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে শহরের নবাববাড়ি সড়কের ‘মুন কাচ্চি এবং মুন ফুচকা’র চেলোপাড়া এলাকার কারখানায় এ অভিযান পরিচালনা করা হয়।
৪ মিনিট আগে
পুলিশ সুপার মো. হাবিবুর রহমান আরও বলেন, ইটের টুকরা নিক্ষেপের ঘটনাকে কেন্দ্র করে এক যুবককে সন্দেহ করা হয়। ভাইরাল হওয়া ভিডিওতে দাবি করা ওই ভিডিও পর্যালোচনা করে দেখা গেছে, অভিযুক্ত যুবক ঘটনার পুরোটা সময় তাঁর ব্যবহৃত মোবাইল দিয়ে সড়কের যানবাহনের ভিডিও ধারণ করছিলেন।
১৫ মিনিট আগে
ঢাকার কেরানীগঞ্জে একসময়ের খরস্রোতা সিংহ নদী দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নদীর তীর দখল করে গড়ে ওঠা একটি বহুতল ভবনসহ পাঁচটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
২৩ মিনিট আগে
ঝিনাইদহ জেলা শহরের প্রবেশদ্বারে নির্মিত ‘বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বর’ ও ভাস্কর্যটি ভেঙে ফেলা হচ্ছে। গত দুদিন ধরে শ্রমিকেরা চত্বর অপসারণের কাজ করছেন। তবে কারা ভাঙছেন, কী কারণে ভাঙছেন, তার নির্দিষ্ট কোনো কারণ জানাতে পারেননি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা।
২৫ মিনিট আগে