Ajker Patrika

সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু

সুনামগঞ্জ প্রতিনিধি
আপডেট : ০৬ জুলাই ২০২৬, ২১: ৪৭
সুনামগঞ্জে বিদ্যুতায়িত হয়ে মা-বাবা ও ছেলের মৃত্যু
প্রতীকী ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় বিদ্যুতায়িত হয়ে একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে। আজ সোমবার বিকেলে উপজেলার অনন্তপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন অনন্তপুর গ্রামের নূরুল আমিন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম ও ছেলে ফরহাদ আহমেদ শাহ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ দুপুরে বিদ্যুতের লাইনের একটি তার ছিঁড়ে ফরহাদ আহমেদ শাহর দোকানের টিনের ছাদের ওপর পড়ে। এতে পুরো দোকানঘর বিদ্যুতায়িত হয়ে যায়। একপর্যায়ে ফরহাদ টিনে স্পর্শ করলে তিনি বিদ্যুতায়িত হন। ছেলেকে উদ্ধার করতে গিয়ে বাবা নূরুল আমিনও বিদ্যুতায়িত হন। পরে তাঁদের বাঁচাতে এগিয়ে গেলে মা ফাতেমা বেগমও বিদ্যুতের সংস্পর্শে এসে ঘটনাস্থলেই মারা যান।

একই পরিবারের তিন সদস্যের মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিদ্যুতায়িত হয়ে নিহত তিনজনের মরদেহ হাসপাতাল থেকে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ রয়েছে এবং আইনি প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত