
জাল টাকা-সংক্রান্ত মামলার এক আসামি জামিনে মুক্ত হয়ে আদালতে হাজিরা দিতে এসে আবারও বিপুল পরিমাণ জাল টাকার নোটসহ গ্রেপ্তার হয়েছেন। আজ বুধবার দুপুরে বগুড়া জেলা জজ আদালত চত্বর থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গ্রেপ্তার রফিকুল ইসলাম (৪৭) নওগাঁর রানীনগর উপজেলার পারইল গ্রামের বাসিন্দা।
জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার জানান, আজ দুপুর ১২টার দিকে আগের একটি জাল টাকার মামলায় হাজিরা দিতে আদালতে আসেন রফিকুল ইসলাম। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল তাঁকে তাঁর আইনজীবীর কক্ষ থেকে আটক করে। পরে তাঁর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে এক হাজার টাকা মূল্যমান নোটের পাঁচটি বান্ডিলে ৪ লাখ ৫৩ হাজার টাকার জাল নোট উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, রফিকুল ইসলাম এর আগেও জাল নোটসহ তিনবার গ্রেপ্তার হয়েছেন। তাঁর বিরুদ্ধে জাল টাকা ও চেক জালিয়াতির অভিযোগে ছয়টি মামলা রয়েছে।
তবে আটকের পর রফিকুল ইসলাম দাবি করেন, আদালতে হাজিরা দিতে আসার সময় তাঁর সঙ্গে আরও একজন ব্যক্তি ছিলেন। পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি টাকাভর্তি ব্যাগ তাঁর কাছে রেখে পালিয়ে গেছেন।
ওসি ইকবাল বাহার বলেন, জাল টাকার নোট উদ্ধারের ঘটনায় রফিকুলের বিরুদ্ধে মামলা করা হয়েছে। উদ্ধার হওয়া জাল নোটের উৎস ও এর সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত চলছে।

খুলনা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমান বলেছেন, মাদকের বিরুদ্ধে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শুধু মাদক কারবারি বা ক্যারিয়ার (বাহক) নয়, মাদকের গডফাদারদেরও আইনের আওতায় আনা হবে। প্রয়োজনে তাদের আয়ের উৎস অনুসন্ধান করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে কোনো পুলিশ সদস্য মাদক-সংশ্লিষ্টতার সঙ্গে জড়িত...
১ সেকেন্ড আগে
পাবনার হিমাইতপুরের সৎসঙ্গ আশ্রম কর্তৃপক্ষকে শ্রীশ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের জন্মস্থানের শূন্য দশমিক ১৫ একর জমির মালিকানা দেওয়ার দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে এলাকাবাসী।
২ মিনিট আগে
টানা বৃষ্টির মধ্যে বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ২২ জুন থেকে ২২ জুলাই পর্যন্ত ৪৬ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে। এর মধ্যে গত তিন দিনেই শনাক্ত ১৬ জন। জুলাইয়ে ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
২১ মিনিট আগে
বগুড়ার শেরপুর উপজেলা সাব-রেজিস্ট্রি অফিসে একটি জমি নিবন্ধন-সংক্রান্ত তদন্তকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা, হামলাচেষ্টার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
৪৪ মিনিট আগে