
চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফের কবর জিয়ারত করে ফেরার পথে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সারজিস আলমের গাড়িবহরের একটি গাড়িকে ধাক্কা দিয়েছে একটি ট্রাক। ওই বহরে থাকা চট্টগ্রামের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাচেষ্টা।
আজ বুধবার সন্ধ্যা ৭টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চুনতি ইউনিয়নের হাজী রাস্তার মোড়ে এ ঘটনা ঘটে।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বহরে থাকা একটি প্রাইভেট কারের সঙ্গে ট্রাকের ধাক্কা লাগে। এতে গাড়িটির সামনের অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, তবে কেউ আহত হয়নি। ট্রাকটি লোহাগাড়া থানা-পুলিশ আটক করেছে।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও সাড়া মেলেনি।
লোহাগাড়া থানার উপপরিদর্শক (এসআই) মুমিন ফরহাদ বলেন, ঘটনার সঙ্গে জড়িত ট্রাক এবং চালককে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে। গাড়িতে সমন্বয়ক হাসনাত ও সারজিস ছিলেন না। তবে ওই গাড়িবহরের অংশ এটি। কালো রঙের ওই প্রাইভেট কারে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মো. আলী নেওয়াজসহ চারজন ছিলেন। অন্যদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি।
বহরে থাকা চট্টগ্রামের সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি ফেসবুকে লাইভে এসে দাবি করেন, ‘এটি আমাদের হত্যার চেষ্টা। ট্রাকটি পরিকল্পিতভাবে আমাদের গাড়িকে চাপা দেওয়ার চেষ্টা করেছে।’ তিনি জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানান।
লাইভে তিনি বলেন, ‘আমাদের নিরাপত্তাঝুঁকি রয়েছে। আল্লাহ আমাদের রক্ষা করেছেন। অ্যাডভোকেট সাইফুল ইসলামের কবর জিয়ারত করে ফেরার পথে সন্ধ্যা সাড়ে ৭টায় এই ঘটনা ঘটে।’
পুলিশ জানায়, ঘটনার সময় প্রাইভেট কারে থাকা কেউ গুরুতর আহত হয়নি। তদন্ত শেষে বিস্তারিত জানানো হবে।

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার বালাসীঘাটের অদূরে ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন বন্ধ ও নদীভাঙন রোধের দাবিতে প্রতিরোধ গড়ে তুলেছেন স্থানীয় বাসিন্দারা। আজ শনিবার দুপুরে কঞ্চিপাড়া ইউনিয়নের পূর্ব খোলাবাড়ী গ্রামের বাসিন্দারা নদীতে গিয়ে বালু তোলায় ব্যবহৃত একটি ড্রেজার ও একটি নৌকা আটক করেন।
২ ঘণ্টা আগে
সভায় মূল বিষয়বস্তুর ওপর কি-নোট উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুমনা গুপ্ত। সভায় অতিথি ছিলেন বাংলাদেশ সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি কৃষ্ণা দেবনাথ, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ফওজিয়া মোসলেম, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সদস্যসচিব সুব্রত চৌধুরী....
২ ঘণ্টা আগে
রাজশাহীর রেশমশিল্পের পরিচিতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে অনুষ্ঠিত হয়েছে ১০ কিলোমিটার চ্যালেঞ্জ ম্যারাথন ‘রান ফর সিল্ক সিটি ২০২৬’। আজ শনিবার সকাল ৬টার দিকে বাংলাদেশ রেশম উন্নয়ন বোর্ডের সামনে থেকে ম্যারাথনটি শুরু হয়ে ভদ্রা মোড়, তালাইমারী ও সাহেব বাজার হয়ে হজরত শাহ মখদুম কেন্দ্রীয় ঈদগাহের...
২ ঘণ্টা আগে
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, ফেসবুক-সংবাদপত্রের বাক্স্বাধীনতার সুযোগ নিয়ে একটি গোষ্ঠী দেশে মিথ্যাচার চালাচ্ছে। স্বাধীনতার সুযোগ নিয়ে কেউ যেন মিথ্যাচার করতে না পারে, সেদিকে সবাইকে সজাগ থাকতে হবে।
২ ঘণ্টা আগে