
দিনাজপুর সদরের ভবাইনগরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শাকিল (১৮) নামে এক তরুণ নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাকিল সদর উপজেলার শশরা ইউনিয়নের রাণীপুর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
নিহত পরিবার জানায়, যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণার্থী ছিলেন শাকিল। সেখানে ক্লাস শেষে বাইসাইকেল চালিয়ে বাড়ি ফেরার পথে ভবাইনগর এলাকায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারান তিনি। দুর্ঘটনার পর বেলা ৩টা পর্যন্ত প্রায় দেড় ঘণ্টা সড়ক অবরোধ করে উত্তেজিত জনতা।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর নবী বলেন, সড়ক দুর্ঘটনায় মৃত্যুজনিত সরকারি ক্ষতিপূরণের পাঁচ লাখ টাকা এবং মামলা দায়ের সাপেক্ষে ঘাতক ট্রাকের চালকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের আশ্বাসে অবরোধ তুলে নেয় স্থানীয়রা।

রেলওয়ের জন্য ভারত থেকে যে ২০০ ব্রডগেজ যাত্রীবাহী কোচ আনা হচ্ছে তার প্রথম ধাপের ২০টি কোচ দেশে পৌঁছাতে পারে আগামী জুন মাস নাগাদ। আর প্রথম ধাপের কোচগুলো আসার পর দুটি নতুন ট্রেন সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে—একটি ঢাকা-খুলনা এবং অন্যটি ঢাকা-পাবনা রুটে। নতুন কোচগুলো ব্রডগেজ কোচ হবে বলে সেগুলো...
১ ঘণ্টা আগে
পদোন্নতির দাবিতে কর্মবিরতির পর এবার ‘শাটডাউন’ কর্মসূচি শুরু করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন। এতে সব বিভাগের ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রম বন্ধ রয়েছে। এ ছাড়া প্রশাসনিক কার্যক্রম থেকেও সরে দাঁড়িয়েছেন শিক্ষকেরা।
২ ঘণ্টা আগে
রাঙামাটির কাপ্তাইয়ে কর্ণফুলী পানিবিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে (কপাবিকে) পানির স্বল্পতায় বিদ্যুৎ উৎপাদন হ্রাস পেয়েছে। কেন্দ্রের ৫টি ইউনিটের মধ্যে মাত্র ১টি ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদিত হচ্ছে। ৫ ইউনিটের ২৩০ মেগাওয়াট উৎপাদন সক্ষমতার এই বিদ্যুৎকেন্দ্র থেকে পাওয়া যাচ্ছে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ।
২ ঘণ্টা আগে
চট্টগ্রাম নগরের ঐতিহাসিক লালদীঘি চত্বরে বলী খেলার প্রতিকৃতি-সংবলিত একটি ম্যুরাল উদ্বোধন করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। গতকাল বুধবার দুপুরে ম্যুরাল উদ্বোধন অনুষ্ঠানে লালদীঘি চত্বরকে ‘জব্বার চত্বর’ ঘোষণা করেন মেয়র। নবনির্মিত এই ম্যুরালে টেরাকোটার ত্রিভুজ আকৃতির নকশায়...
২ ঘণ্টা আগে