
খুলনা নগরীর মিয়াপাড়া এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছেন র্যাব-৬-এর সদস্যরা।
র্যাব প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতির অংশ হিসেবে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে র্যাব। এরই ধারাবাহিকতায় আজ শনিবার সকাল ৮:৪০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে খুলনা সদর থানার মিয়াপাড়া এলাকায় অভিযান চালায় র্যাব-৬-এর একটি আভিযানিক দল।
অভিযানে ৩ হাজার ৯৫৮ পিস ইয়াবা ট্যাবলেটসহ চারজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বাগেরহাটের মোড়েলগঞ্জের পুঁটিখালী গ্রামের নাসির উদ্দীন সেন্টু (৩৭) ও তাঁর স্ত্রী সাফিয়া বেগম (৩২), কক্সবাজারের উখিয়ার বালুখালী এলাকার মারিয়াম (২০) ও একই এলাকার আয়শা (২২।
র্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের হেফাজত থেকে ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাঁদের থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র্যাব-৬।

মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের এমপি ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য এম নাসের রহমানকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে অশ্লীল ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার যুবক পারভেজ আলম খান কমলগঞ্জ উপজেলার মাইজগাঁও গ্রামের বাসিন্দা
৫ মিনিট আগে
শিশুর দৈনন্দিন পরিচর্যার দায়িত্ব মায়ের ওপর থাকলেও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আইনগত ক্ষমতা অনেকাংশেই তাঁর ওপর থাকে না। বিদ্যমান আইনি কাঠামোয় অনেক ক্ষেত্রে শিশুর প্রকৃত পরিচর্যাকারী আইনগত অভিভাবক হিসেবে স্বীকৃতি পান না। ফলে স্কুলে ভর্তি, জরুরি চিকিৎসার সম্মতি, পাসপোর্ট, বিদেশ...
১০ মিনিট আগে
তিস্তা নিয়ে আমাদের টেকনিক্যাল কমিটি ইতিমধ্যে কাজ করেছে। আমরা বিভিন্ন দেশের কাছে পরামর্শ নিচ্ছি। ইনশাআল্লাহ অল্প কিছু দিনের ভেতরে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প বাস্তবায়নের কাজ পাইলট প্রকল্প হিসেবে শুরু করব।
৩৬ মিনিট আগে
পুলিশি হেফাজতে থাকা মো. আবু ছায়েদার (৩২) নামের এক আসামি ঠাকুরগাঁও শহরের পুরোনো বাসস্ট্যান্ড এলাকা থেকে পালিয়ে গিয়েছিলেন। এক দিন পর গতকাল শুক্রবার রাতে সদর উপজেলার ফেরসাডাঙ্গী বাজার জামে মসজিদের কাছ থেকে তাঁকে আবারও গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে পুলিশি হেফাজত থেকে পালানোর অভিযোগে মামলা হ
৪০ মিনিট আগে