Ajker Patrika

ডিবি পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক চক্রের ২ সদস্য আটক

পাবনা প্রতিনিধি
ডিবি পরিচয়ে চাঁদাবাজি, প্রতারক চক্রের ২ সদস্য আটক
আটক প্রতারক চক্রের দুই সদস্য সুজন ও আরিফুল। শনিবার সকালে পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখা কার্যালয়ে। ছবি: আজকের পত্রিকা

পাবনায় ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে প্রতারক চক্রের দুই সদস্যকে আটক করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। গতকাল শুক্রবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাঁদের আটক করা হয়। আজ শনিবার আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

আটক দুই ব্যক্তি হলেন, পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের গাংকোলা সিংগা পালপাড়া এলাকার রেজাউল করিমের ছেলে সুজন হোসেন (৩৪) এবং পাবনা পৌর সদরের শিবরামপুর এলাকার হাতেম আলীর ছেলে আরিফুল ইসলাম (৪০)।

গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় জেলা পুলিশের গোয়েন্দা শাখার সদস্যরা গাংকোলা এলাকায় অভিযান চালিয়ে সুজন হোসেন এবং শিবরামপুর এলাকা থেকে আরিফুল ইসলামকে আটক করেন। এ সময় তাঁদের কাছ থেকে ৫টি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়।

পাবনা জেলা পুলিশের গোয়েন্দা শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা রাশিদুল ইসলাম জানান, আটককৃতরা সংঘবদ্ধ প্রতারক চক্রের সদস্য। তাঁরা ডিবি পরিচয় দিয়ে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে ভয়ভীতি প্রদর্শন করে মোটা অঙ্কের চাঁদা দাবি এবং বিকাশের মাধ্যমে টাকা গ্রহণ করতেন।

রাশিদুল ইসলাম আরও জানান, চক্রের অপর সদস্যরা ভুয়া নিবন্ধনে নেওয়া সিমকার্ড বিভিন্ন অপরাধী চক্রের কাছে সরবরাহ করতেন এবং বিকাশ এজেন্ট নম্বর ব্যবহার করে চাঁদার অর্থ সংগ্রহ করতেন। এ চক্রটি দীর্ঘদিন ধরে একই কৌশলে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাৎ করে আসছিল। এ ঘটনায় আটক দুইজনসহ আরও দুইজনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয়ের ২-৩ জনকে আসামি করে পাবনা সদর থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে বলেও জানান এ কর্মকর্তা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত