বগুড়ার শেরপুরে মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে এক মা তাঁর ছেলে সোহেল রানাকে (২৩) পুলিশের হাতে তুলে দিয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালত সোহেলকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা অর্থদণ্ড দিয়েছেন। সোহেল রানার বাড়ি উপজেলার খানপুর ইউনিয়নের গোপালপুর গ্রামে।
আজ মঙ্গলবার (১০ মার্চ) সকাল সাড়ে ১০টায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কর্মকর্তা মাহমুদুল হাসান। এই সাজা দেওয়ার পর থানা-পুলিশের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়।
মাদকাসক্ত সোহেল রানার মা জোসনা খাতুন জানান, তাঁর ছেলে অন্তত তিন বছর ধরে বিভিন্ন ধরনের মাদক সেবনে আসক্ত হয়ে পড়েন। ছেলে নেশার টাকার জন্য তাঁদের মারধর করতেন। টাকা না দিলে বাড়ির জিনিসপত্র ভাঙচুর করতেন। মাদকাসক্ত ছেলের হাত থেকে রক্ষা পেতে তাঁরা থানা-পুলিশের কাছে আশ্রয় নিয়েছেন। তাঁর ছেলে স্থানীয় মাদকসেবীদের সঙ্গে ঘোরাফেরা করে মাদকের নেশায় আসক্ত হয়ে পড়েন। তাঁর নেশাগ্রস্ত ছেলে আটক হওয়ায় তিনি রক্ষা পেয়েছেন।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) বিকাশ চক্রবর্তী জানান, সোহেল রানার মায়ের আবেদনে আজ সকালে মাদকাসক্ত অবস্থায় সোহেল রানাকে তাঁদের বাড়ির সামনে থেকে আটক করা হয়। নেশার টাকা না পেয়ে সোহেল রানা যে বাড়িঘর ভাঙচুর করেছেন, তা-ও তারা প্রত্যক্ষ করেছেন। আটকের পর উপজেলার ভ্রাম্যমাণ আদালতে তাঁকে তোলা হয়। ভ্রাম্যমাণ আদালতে সোহেল মাদক সেবন করার কথা স্বীকার করেছেন। সাজা দেওয়ার পর পুলিশের মাধ্যমে তাঁকে বগুড়ার কারাগারে পাঠানো হয়েছে।

বাগেরহাটের সুন্দরবন এলাকায় দীর্ঘ এক অজগর লোকালয় থেকে একটি ছাগল গিলে ফেলেছে। পরে ছাগলটি গিলে ক্লান্ত হয়ে পড়ে ছিল অজগরটি। মালিক তার ছাগল খুঁজতে বেরিয়ে সাপটিকে দেখতে পান। খবর পেয়ে প্রায় ১৫ ফুট দৈর্ঘ্য ও ৩৫ কেজি ওজনের অজগরটিকে উদ্ধার করে বনে অবমুক্ত করেছে বন বিভাগ...
২৫ মিনিট আগে
আসন্ন পবিত্র ঈদুল ফিতর সামনে রেখে ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে বিশেষ তৎপরতা শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সায়েদাবাদ আন্তজেলা বাস টার্মিনাল ও আশপাশের এলাকায় যানজট কমাতে অবৈধ টিকিট কাউন্টার উচ্ছেদ, টার্মিনাল ব্যবস্থাপনা আধুনিকায়ন এবং যাত্রীসেবায় বিভিন্ন উদ্যোগ নেওয়া
২৬ মিনিট আগে
খুলনার বটিয়াঘাটা উপজেলায় রান্না করা খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়েছেন একই এলাকার চারটি পরিবারের ২০ জন সদস্যসহ ২২ জন। আজ মঙ্গলবার সকালে উপজেলার সুরখালী ইউনিয়নের শম্ভুনগর গ্রামে এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় যৌথ বাহিনীর বিশেষ অভিযানে আরও বিপুল পরিমাণের অস্ত্র-গোলাবারুদ উদ্ধার এবং ২২ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (১০ মার্চ) বেলা দেড়টার দিকে নগরের খুলশীতে পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়।
১ ঘণ্টা আগে