
পটুয়াখালীর কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষার্থীর সঙ্গে বিদ্যালয়ের অফিস সহকারী ও প্রাইভেট শিক্ষক জলিলুর রহমানের একটি অশ্লীল ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ভিডিওটি ছড়িয়ে পড়ার পর আজ শুক্রবার সকালে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি এ সিদ্ধান্ত নেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, জলিলুর রহমান অফিস সহকারী হলেও তিনি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বাসায় গিয়ে ইংরেজি বিষয়ে প্রাইভেট পড়াতেন। পরে এক শিক্ষার্থীর সঙ্গে তাঁর অনৈতিক সম্পর্ক গড়ে ওঠে এবং তাঁদের অন্তরঙ্গ ভিডিও ছড়িয়ে পড়ে।
স্থানীয় সূত্র আরও জানায়, এর আগেও কয়েকবার তাঁর বিরুদ্ধে শিক্ষার্থীদের সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠেছিল।
কুয়াকাটা মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি জহিরুল ইসলাম মিরন বলেন, জলিলুর রহমানের বিরুদ্ধে অনৈতিক কর্মকাণ্ডের গুঞ্জন শোনার পর গত সোমবার ৪ সদস্যবিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্তের প্রতিবেদন পাওয়ার পর তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
জহিরুল ইসলাম মিরন আরও বলেন, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ওই শিক্ষার্থীকে প্রায় ৩ মাস আগে টিসি দেওয়া হয়েছে।

কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখায় ঝিনাইদহ সদর উপজেলার আটজন কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডারকে (সিএইচসিপি) সম্মাননা প্রদান করা হয়েছে।
৬ মিনিট আগে
বরিশালের বাকেরগঞ্জে বোমাসদৃশ বস্তুর বিস্ফোরণের ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়েছে। বিস্ফোরিত বস্তুটি বোমা নাকি অন্য কোনো বিস্ফোরক—তা নিশ্চিত হতে ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহ করে তদন্ত করছে বোম্ব ডিসপোজাল ইউনিট।
১২ মিনিট আগে
সমাবেশ থেকে ক্যাম্পাসে সব ধরনের সন্ত্রাস, দখলদারি ও পেশিশক্তিনির্ভর রাজনীতি বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকার ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়। পাশাপাশি সংঘর্ষ ও সহিংসতায় জড়িত ব্যক্তি এবং উসকানিদাতাদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।
৩৬ মিনিট আগে
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ আগস্ট ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় ইউ টার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
১ ঘণ্টা আগে