
শাহবাগে ‘৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদন এবং সোহরাওয়ার্দী উদ্যান ও মানিক মিয়া অ্যাভিনিউয়ে আয়োজিত সাংস্কৃতিক কনসার্টকে কেন্দ্র করে আজ বুধবার ৫ আগস্ট রাজধানীর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় যান চলাচল সীমিত থাকবে। এ উপলক্ষে নগরবাসীকে বিকল্প সড়ক ব্যবহার করার আহ্বান জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
মঙ্গলবার (৪ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
ডিএমপির গণবিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ৫ আগস্ট ভোর ৫টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত শাহবাগ, সোহরাওয়ার্দী উদ্যান এবং খেজুর বাগান ক্রসিং থেকে মানিক মিয়া অ্যাভিনিউ পর্যন্ত এলাকায় ইউ টার্ন ও ডাইভারশনের মাধ্যমে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ফার্মগেট থেকে শাহবাগগামী যানবাহনকে হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড় হয়ে হেয়ার রোড ও মিন্টো রোড ব্যবহার করতে হবে। একইভাবে গোলাপ শাহ মাজার, হাইকোর্ট ও মৎস্য ভবন এলাকা থেকে শাহবাগমুখী যানবাহন কাকরাইল হয়ে চলাচল করবে। সায়েন্স ল্যাব থেকে শাহবাগগামী যানবাহনের জন্য নিউমার্কেট, আজিমপুর, বকশীবাজার ও হাতিরপুল-নীলক্ষেত হয়ে বিকল্প পথ নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া মানিক মিয়া অ্যাভিনিউ, গণভবন, আসাদগেট, ধানমন্ডি, ইন্দিরা রোড ও এলিভেটেড এক্সপ্রেসওয়ে ব্যবহারকারী যানবাহনের জন্যও পৃথক ডাইভারশন ও বিকল্প রুট নির্ধারণ করেছে ট্রাফিক বিভাগ।
ডিএমপি বিশেষভাবে অনুরোধ করেছে, অনুষ্ঠান চলাকালে যানজট এড়াতে এলিভেটেড এক্সপ্রেসওয়ের ফার্মগেট এক্সিট র্যাম্পের পরিবর্তে এফডিসি (হাতিরঝিল) র্যাম্প ব্যবহার করতে।
ডিএমপি কমিশনার মোসলেহ উদ্দিন আহমেদ নগরবাসী ও যানবাহন চালকদের ট্রাফিক নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

গাইবান্ধায় এবার নদীভাঙনে বিলীন হয়েছে ৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এসব বিদ্যালয়ে পাঠদান চলছে ছাপরাঘরে কিংবা খোলা আকাশের নিচে। ফলে অনেক শিক্ষার্থী বিদ্যালয়ে যাওয়া বন্ধ করে দিয়েছে। এতে শিক্ষার্থী ঝরে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এই পরিস্থিতিতে আরও কিছু বিদ্যালয় ঝুঁকিতে রয়েছে।
৩৯ মিনিট আগে
বগুড়া জেলা পুলিশের বিভিন্ন বিল-ভাউচারে জালিয়াতির নতুন তথ্য সামনে এসেছে। এই জালিয়াতির ঘটনায় গঠন করা তদন্ত কমিটি সূত্রে জানা গেছে, ভুয়া টিএ বিল তৈরি করে সরকারি অর্থ আত্মসাতের পরিমাণ ইতিমধ্যে তিন কোটি টাকা ছাড়িয়েছে। এ ঘটনায় বগুড়া জেলা পুলিশের সাবেক ও বর্তমান কর্মরত প্রায় ৩০ সদস্যের নাম তদন্তে এসেছে।
১ ঘণ্টা আগে
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধের চারটি পৃথক স্থানে প্রায় ২০০ মিটার অংশে ধস দেখা দিয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার কাঁচকোল বাজার ও পুঁটিমারি এলাকার মাঝামাঝি স্থানে বাঁধে নতুন করে ৩৫ মিটার ধস সৃষ্টি হয়।
১ ঘণ্টা আগে
বিদ্যালয়ের মাঠের উত্তর দিকে একতলা ভবন। পূর্ব পাশে আরেকটি দোতলা ভবন। মাত্র ৫২ শতক জমির ওপর দুটি ভবন নির্মাণের কারণে বিদ্যালয়ের খেলার মাঠটি ছোট হয়ে গেছে। গত সোমবার কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার আড়াইবাড়িয়া ইউনিয়নের কাওনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই চিত্র দেখা যায়।
২ ঘণ্টা আগে