
চলন্ত ট্রেনে উঠতে গিয়ে নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের এক সাবেক নেতার মৃত্যু হয়েছে। ফখরুদ্দিন বাবলু নামে ওই ব্যক্তি ৮০’র দশকে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আজ বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম নগরীর ষোলশহর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। নিহত ফখরুদ্দিন বাবলু চট্টগ্রাম সরকারি কলেজ শাখার ছাত্রলীগের সাবেক সভাপতি ছিলেন। তাঁর বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ষোলশহর রেলস্টেশনে একটি চলন্ত ট্রেনে ওঠার চেষ্টা করছিলেন বাবলু। এ সময় অসাবধানতাবশত নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেনের নিচে পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
এই বিষয়ে চট্টগ্রাম রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল হুদা বলেন, দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া নেওয়া হচ্ছে।
উল্লেখ্য, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের শেষদিকে তিনি কারাগারে ছিলেন ৬ মাস। আওয়ামী লীগের সাবেক দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়ার দেওয়া মামলায় তিনি জেলে ছিলেন। ওই সময় বিপ্লব বড়ুয়ার দেওয়া মামলায় তাঁর সঙ্গে জেলে থাকা আরেক সাবেক ছাত্রনেতা মোহাম্মদ সাজ্জাত হোসেন বলেন, ‘বিপ্লব বড়ুয়ার দেওয়া ভিত্তিহীন মামলায় দীর্ঘ ৬টি মাস তিনি আমার সঙ্গে কারাগারে বন্দী ছিলেন। কারাজীবনের সেই কঠিন ও অন্ধকার দিনগুলোতে তিনি আমার পাশে ছিলেন এক বটবৃক্ষের মতো।’

ময়মনসিংহের নান্দাইলে একটি বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে এক মসজিদের ইমামকে আটক করা হয়েছে। আটক ইমামের নাম মো. রুবেল মিয়া (৩০)। বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার একটি গ্রামে এ ঘটনা ঘটে। আটককৃত মো. রুবেল মিয়া ওই উপজেলার একটি মসজিদে ইমামতি করতেন...
৩৫ মিনিট আগে
বরিশাল সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী জাবের আহমেদ। তিনি উপাধ্যক্ষ হিসেবে কর্মরত রয়েছেন। আজ বৃহস্পতিবার কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. শেখ মো. তাজুল ইসলাম অবসরে যাওয়ায় অধ্যাপক জাবের এ দায়িত্ব গ্রহণ করেন।
৩৯ মিনিট আগে
৫৬ দিনের মাথায় উপাচার্য পরিবর্তনকে কেন্দ্র করে টানা ১০ দিন ধরে অচলাবস্থায় রয়েছে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)। আজ বৃহস্পতিবার ক্যাম্পাসে শিক্ষার্থীরা কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন। শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীরা টানা পঞ্চম দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পাল
৪২ মিনিট আগে
চট্টগ্রাম পানি সরবরাহ ও পয়ঃনিষ্কাশন কর্তৃপক্ষ (ওয়াসা) সেপ্টেম্বর মাসে রাজস্ব আদায় করেছে ২৮ কোটি ২৫ লাখ ৮৫ হাজার টাকা। দীর্ঘদিন ধরে চট্টগ্রাম ওয়াসার মাসিক রাজস্ব আদায় ১৮ থেকে ২০ কোটি টাকার মধ্যে ঘুরপাক খাচ্ছিল বলে জানান চট্টগ্রাম ওয়াসার জনসংযোগ কর্মকর্তা মো. আবুল কাসেম।
১ ঘণ্টা আগে