রাজধানীর সচিবালয় মেট্রোরেল স্টেশনে ৯ মাস বয়সী এক শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে ঘোরাফেরার সময় রানা (৪০) নামে এক ব্যক্তিকে আটক করেছেন আনসার সদস্যরা। শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা তিনি স্বীকার করেছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্মে এ ঘটনা ঘটে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর গণসংযোগ কর্মকর্তা মো. নাজমুস সাকিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সচিবালয় মেট্রোরেল স্টেশনে দায়িত্ব পালনকালে আনসার সদস্য মো. শাহিন মিয়া এক ব্যক্তিকে একটি শিশুকে নিয়ে সন্দেহজনকভাবে চলাফেরা করতে দেখেন। এ সময় শিশুটি কাঁদছিল। পরে শাহিন মিয়াসহ উপস্থিত যাত্রীরা ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তিনি সন্তোষজনক কোনো উত্তর দিতে পারেননি। একপর্যায়ে তিনি স্টেশন থেকে পালানোর চেষ্টা করেন। এ সময় শাহিন মিয়া তাকে আটক করেন। পরে স্টেশনে দায়িত্বে থাকা আনসারের প্লাটুন কমান্ডার (পিসি) মো. রিপন বেপারী বিষয়টি স্টেশন কন্ট্রোলারকে জানান। এরপর আটক ব্যক্তি ও শিশুটিকে এমআরটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পুলিশের জিজ্ঞাসাবাদে রানা শিশুটিকে ক্যান্টনমেন্ট এলাকার একটি বস্তি থেকে চুরি করে আনার কথা স্বীকার করেছেন। শিশুটির অভিভাবককে খুঁজে বের করে তার কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

লালমনিরহাটের আদিতমারীতে একটি বিদ্যালয়ে প্রধান শিক্ষকের পুনর্বহালকে কেন্দ্র করে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রধান শিক্ষক ও শিক্ষার্থীসহ ১৩ জন আহত হয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার সারপুকুর ইউনিয়নের সরলখাঁ উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। আহত ১২ জনকে লালমনিরহাট সদর হাসপাতালে এবং একজনকে আদিতমারী...
৭ মিনিট আগে
আজ মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে মারা যান সাইফুল সরকার। দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ বিভিন্ন রোগে ভুগছিলেন তিনি। বেলা সোয়া ১টার দিকে বেতুয়া দক্ষিণপাড়া কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়। এর কয়েক ঘণ্টার মধ্যেই মারা যান তাঁর মা তারা বানু। বিকেল পাঁচটার দিকে একই কবরস্থানে তাঁকেও দাফন করা হয়।
৯ মিনিট আগে
দুই ভুক্তভোগীকে ওয়ার্ক পারমিট ভিসায় মালয়েশিয়ায় নেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিযুক্ত ব্যক্তিরা। তবে তাঁদের ভিজিট ভিসায় মালয়েশিয়ায় নিয়ে বিমানবন্দরের বাইরে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রাখা হয়। পরে আন্তর্জাতিক সংঘবদ্ধ মানব পাচার চক্রের সহায়তায় ভুক্তভোগীদের স্বজনদের ফোন করে তাঁদের মুক্তির বিনিময়ে ৫ লাখ...
১১ মিনিট আগে
বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক শাখা চালুর গুজবকে কেন্দ্র করে বিক্ষোভের সময় অধ্যক্ষের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা শিক্ষার্থীরা ভুল বুঝতে পেরেছে। আজ মঙ্গলবার সকালে কলেজের অধ্যক্ষ অধ্যাপক তপন কুমার সাহার কক্ষে গিয়ে ক্ষমা প্রার্থনা করে আন্দোলনে নেতৃত্ব দেওয়া দ্বাদশ...
১৮ মিনিট আগে