
চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে মাইজ উদ্দিন (৫০) নামের এক কারখানাশ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। পরে সদর থানা-পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা মরদেহটি উদ্ধার করেন।
নিহত মাইজ উদ্দিন ঢাকার লালবাগ থানার রসুলবাগ এলাকার শামসু উদ্দিনের ছেলে। তিনি ওই এলাকার একটি জুতা তৈরির কারখানায় ৮ থেকে ৯ বছর ধরে কাজ করছিলেন।
পুলিশ জানায়, মাইজ উদ্দিন গত নয় দিন ধরে নিখোঁজ ছিলেন। আজ সকালে মাথাভাঙ্গা নদীতে তাঁর মরদেহ ভাসতে দেখেন স্থানীয়রা। তবে মরদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।
চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ রহমান বলেন, নিহতের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পাশের সানন্দা এলাকায় ১৩ বছর বয়সী কিশোর ইশায়াত শাহরিয়ার অপ্রতিমের মরদেহ উদ্ধারের পর এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে তাঁদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ।
৩ মিনিট আগে
আজ শনিবার বিকেল ৩টার দিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা স্টেডিয়ামের পুরোনো মাঠে বেলুন ও পায়রা উড়িয়ে এই আকর্ষণীয় প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিনে পুরো মাঠজুড়ে ছিল ক্রীড়ামোদী দর্শক, সুশীল সমাজের প্রতিনিধি এবং যুবসমাজের উপস্থিতি।
৩ মিনিট আগে
গতকাল ইমনের বোন সুলতানা বাসার সামনে ময়লা পানি জমিয়ে রাখেন। পরে তানিয়া পানি পরিষ্কার করতে বললে এ নিয়ে দুজনের মধ্যে ঝগড়া হয়। একপর্যায়ে সুলতানা সৌদি আরব প্রবাসী ভাই ইমনকে বিষয়টি জানান। ইমন গতকালই দেশে ফিরেছেন। আজ বিকেলে ইমন সবাইকে হুমকি দিয়ে বলেন-‘আমিও মরব, তোদেরকেও মারব’।
৫ মিনিট আগে
নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে ৮ হাজার পিস ইয়াবাসহ দুই বাস শ্রমিককে আটক করা হয়েছে। আজ শনিবার দুপুরের দিকে নড়াইল সদর উপজেলার মালিবাগ মোড় বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।
২১ মিনিট আগে