Ajker Patrika

অনলাইন জুয়ায় হেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
অনলাইন জুয়ায় হেরে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক
সংবাদ সম্মেলন বক্তব্য দিচ্ছেন এসআরবি-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান। ছবি: সংগৃহীত

চট্টগ্রাম নগরের বন্দর থানার আদর্শ পাড়া এলাকায় অনলাইন জুয়ায় টাকা হারার পর কথা-কাটাকাটির একপর্যায়ে স্ত্রীকে হত্যার অভিযোগ উঠেছে স্বামী মো. জাবেদের বিরুদ্ধে। আজ বুধবার সকাল আনুমানিক ১০টায় ছুরিকাঘাতে হত্যা করা হয় সানজু বিবিকে (৩৫)। এ ঘটনায় এসআরবি-৭ জাবেদকে আটক করেছে এবং হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি রক্তমাখা ছুরি উদ্ধারের কথা জানিয়েছে।

এসআরবি-৭ সূত্রে জানা গেছে, আটক জাবেদ বন্দর থানার আদর্শ পাড়ার মৃত মো. আব্দুলের ছেলে।

আজ বিকেল ৩টায় নগরের চান্দগাঁও ক্যাম্পে আয়োজিত সংবাদ সম্মেলনে এসআরবি-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মোস্তাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, জাবেদ অনলাইন জুয়ায় আসক্ত। ঘটনার দিন সকালে অনলাইন জুয়ায় টাকা হারানোর পর স্ত্রীর সঙ্গে কলহ শুরু হয়।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘একপর্যায়ে জাবেদ স্ত্রীকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি দিয়ে আঘাত করে রক্তাক্ত জখম করে। এ সময় স্ত্রীর চিৎকারে আশপাশের লোকজন জড়ো হলে ঘাতক স্বামী ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।’

পরিবারের অন্য সদস্যরা সানজু বিবিকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান এসআরবি-৭-এর অধিনায়ক।

মোস্তাফিজুর রহমান বলেন, ‘হত্যাকাণ্ডের খবর পেয়ে আমাদের একটি দল আসামিকে ধরতে তাৎক্ষণিক অভিযান শুরু করে। পরে তাঁর অবস্থানের তথ্য পেয়ে দুপুর ১২টার দিকে বন্দর পুরাতন মার্কেট এলাকা থেকে জাবেদকে আটক করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা নিতে তাঁকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।’

জাবেদের দেখানো মতে তাঁর বসতঘরের সামনে থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তমাখা ছুরিটি উদ্ধার করা হয়েছে বলে দাবি করেন মোস্তাফিজুর রহমান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত