গাজীপুরের কোনাবাড়ীতে কারখানা শ্রমিক হৃদয় (১৯) হত্যা মামলায় শফিকুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল সোমবার মধ্যরাতে কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহউদ্দিন এ তথ্য নিশ্চিত করেন। এ নিয়ে এই হত্যা মামলায় দুজনকে গ্রেপ্তার করা হলো।
গ্রেপ্তার শফিকুল (৩০) কোনাবাড়ী থানার কাশিমপুর রোডে অবস্থিত গ্রিনল্যান্ড গার্মেন্টস লিমিটেড কারখানার নিরাপত্তাকর্মী। তাঁর বাড়ি রাজশাহীর বাগমারা এলাকার হাটমাদনগর গ্রামে। তিনি কোনাবাড়ী থানার হরিণাচালা (সেলিমনগর) এলাকায় এক বাসায় ভাড়া থাকতেন।
গ্রিনল্যান্ড গার্মেন্টসে চুরির অপবাদ দিয়ে হৃদয় নামের কারখানাটির ইলেকট্রিক মেকানিককে পিটিয়ে হত্যা করা হয়। গত শুক্রবার (২৭ জুন) রাত আনুমানিক ৮টা থেকে গত শনিবার (২৮ জুন) সকাল ১০টার মধ্যে এই পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। গত শনিবার (২৮ জুন) রাতে হৃদয়ের বড় ভাই লিটন মিয়া কোনাবাড়ী থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি হত্যা মামলা করেন।
হৃদয় টাঙ্গাইলের ঘাটাইল থানার শুকতারবাইদ এলাকার বাসিন্দা আবুল কালামের ছেলে। তিনি কোনাবাড়ীর হারিনাবাড়ী এসরারনগর হাউজিং এলাকায় মা ও বোনসহ ভাড়া বাসায় থাকতেন। তিনি গ্রিনল্যান্ড ফ্যাক্টরিতে ডাইং সেকশনের ইলেকট্রিক মেকানিক হিসেবে অস্থায়ীভাবে কাজ করতেন।
কোনাবাড়ী থানার ওসি সালাহউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শফিকুলকে গ্রেপ্তার করা হয়েছে। ভিডিও ফুটেজ দেখে তাঁর হত্যাকাণ্ডে জড়িত থাকার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে হৃদয় হত্যায় গত শনিবার রাতে হাসান মাহমুদ মিঠুন (২৮) নামে গ্রিনল্যান্ড গার্মেন্টসের আরও এক নিরাপত্তাকর্মীকে গ্রেপ্তার করা হয়।

রংপুরের পীরগঞ্জে ১০ বছর বয়সী এক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নুরুল ইসলাম (৭০) নামে এক বৃদ্ধকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে পীরগঞ্জ থানায় মামলা করেছেন...
১ ঘণ্টা আগে
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিজ বাড়ির পুকুরের পানিতে ডুবে সোহানা নামে ৩ বছর বয়সী এক শিশু মারা গেছে। আজ সোমবার বিকেল ৫টার দিকে শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সোহানা ওই গ্রামের প্রবাসী মো. শফিক মিয়ার মেয়ে।
২ ঘণ্টা আগে
চট্টগ্রামে ৮ হাজার ২৮৫ পিস ইয়াবাসহ তিন রোহিঙ্গা নাগরিককে আটক করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছে রেত, হাতুড়ি, রামদা ও বাটাল পাওয়া গেছে। আজ সোমবার সকাল পৌনে আটটার দিকে নগরের আকবরশাহ থানাধীন বায়েজিদ লিংকরোড এলাকার ৬ নম্বর ব্রিজ এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
২ ঘণ্টা আগে
ঢাকার কেরানীগঞ্জের হযরতপুরে এক জুয়েলারি দোকানদারকে গুলি করে অন্তত ২৫ ভরি স্বর্ণ ছিনতাইয়ের অভিযোগ করা হয়েছে। অন্তর সরকার (২৮) নামে গুলিবিদ্ধ আহত ব্যবসায়ীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে...
২ ঘণ্টা আগে