Ajker Patrika

মিরসরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার

মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি 
আপডেট : ২৬ সেপ্টেম্বর ২০২৬, ২২: ৩৪
মিরসরাইয়ে মহাসড়কের পাশ থেকে অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
প্রতীকী ছবি

চট্টগ্রামের মিরসরাইয়ে অজ্ঞাতনামা ৬০ বছর বয়সী এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বিকেলে উপজেলার মিঠাছড়া বাজার এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রত্যক্ষদর্শী বিবি ফাতেমা বলেন, ওই নারী দীর্ঘদিন ধরে মিঠাছড়া বাজার ও আশপাশের এলাকায় অবস্থান করছিলেন। আজ সকালে তাঁকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে ডায়নামিক হাসপাতালের সামনে শুয়ে থাকতে দেখা যায়। স্থানীয় কয়েকজন তাঁকে খাবারও দেন। দুপুরের দিকে তাঁর কোনো নড়াচড়া না থাকায় বিষয়টি মিরসরাই থানা-পুলিশকে জানানো হয়। পরে বিকেলে পুলিশ এসে তাঁর মরদেহ উদ্ধার করে।

এ বিষয়ে মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে অজ্ঞাতনামা এক নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

ওসি বলেন, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই নারী মানসিক ভারসাম্যহীন ছিলেন। দীর্ঘদিন ধরে মিঠাছড়া এলাকায় ঘোরাফেরা করতেন। এখনো তাঁর নাম-পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পঠিত
সর্বশেষ
১
২
৩
৪
৫
এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত