
ময়মনসিংহের ভালুকায় দীপু চন্দ্র দাস হত্যা মামলায় আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তথ্যপ্রযুক্তির সহায়তায় গতকাল শনিবার উপজেলার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকা তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তির নাম মো. সোহেল রানা (৩৪), তিনি টাঙ্গাইলের গোপালপুর থানার মহাইল গ্রামের তোরাব আলীর ছেলে।
ডিবি পুলিশ জানায়, শনিবার রাত ৮টার দিকে ভালুকার জামিরদিয়া ডুবালিয়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক তদন্ত ও অন্যান্য আসামিদের জবানবন্দি অনুযায়ী, ঘটনার দিন সোহেল রানা ফ্যাক্টরির ফ্লোর থেকে দীপু চন্দ্র দাসকে গার্ডরুমে নেওয়ার সময় মারধরে অংশ নেয়। তিনি ফ্যাক্টরির কর্মীদের উসকানিমূলক স্লোগান দিয়ে উত্তেজিত করে তোলেন এবং দীপু দাসের নির্যাতনে অংশ নেন। উপস্থিত জনতাকে সহিংসতায় উৎসাহিত করার পেছনেও তাঁর সম্পৃক্ততা পাওয়া গেছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন জানান, এই মামলায় আগে গ্রেপ্তার হওয়া তিন আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সোহেল রানার নাম প্রকাশ করেছিল।
এ নিয়ে দীপু চন্দ্র দাস হত্যা মামলায় সর্বমোট ২৬ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের মধ্যে এখন পর্যন্ত ১২ জন আসামি আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন।

ঈদ মানেই আনন্দ আর সেই আনন্দের বড় অংশজুড়ে থাকে প্রিয়জনের কাছে ফেরার অদম্য টান। বছরের বেশিরভাগ সময় জীবিকার প্রয়োজনে পরিবার থেকে দূরে থাকা মানুষগুলো ঈদ ঘনিয়ে এলেই ছুটে চলেন নাড়ির টানে গ্রামের বাড়ির পথে। সেই ধারাবাহিকতায় শুরু হয়েছে এবারের ঈদযাত্রা।
১০ মিনিট আগে
নোটিশে বলা হয়, গত ২৪ ফেব্রুয়ারি জারি করা এক ‘বিশেষ নির্দেশনায়’ ডিআইজি মোহাম্মদ শাহজাহান উল্লেখ করেন, কার্যক্রম নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত ফ্যাসিস্ট সংগঠনের যেসব নেতা-কর্মী জামিনে মুক্তির পর সংগঠনকে শক্তিশালী করা, পুনর্গঠন করা এবং মাঠপর্যায়ে সক্রিয় তৎপরতা চালাতে সক্ষম...
২২ মিনিট আগে
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে গাজীপুর মহানগর পুলিশ ও জেলা পুলিশ বিশেষ প্রস্তুতি নিয়েছে। মহাসড়কে শৃঙ্খলা রক্ষায় মহানগর পুলিশের প্রায় ১ হাজার এবং জেলা পুলিশের ৮৫৯ সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া হাইওয়ে পুলিশ, শিল্প পুলিশ ও স্বেচ্ছাসেবীরাও কাজ করছেন।
৪২ মিনিট আগে
ঈদুল ফিতর উপলক্ষে স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে করে গ্রামের বাড়ি যাচ্ছিলেন শরিফুল। পথে মির্জারকোট এলাকায় বুড়িমারী স্থলবন্দরগামী একটি ট্রাকের ধাক্কায় তাঁরা গুরুতর আহত হন। তবে ঘটনাস্থলেই সুমাইয়া আক্তারের মৃত্যু হয়।
১ ঘণ্টা আগে