
কুমিল্লা জেলায় আশঙ্কাজনক হারে বাড়ছে হামে আক্রান্ত রোগীর সংখ্যা। ইতিমধ্যে সেখান থেকে হামে আক্রান্ত হয়ে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিন শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। সে সঙ্গে জেলার বিভিন্ন হাসপাতালে বর্তমানে অন্তত ১৫ শিশু চিকিৎসাধীন রয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন আলী নূর মোহাম্মদ বশির।
আলী নূর মোহাম্মদ বশির জানান, সাম্প্রতিক সময়ে জেলায় হামের সংক্রমণ উদ্বেগজনকভাবে বেড়েছে। আক্রান্ত শিশুদের বেশির ভাগই বিভিন্ন উপজেলা থেকে চিকিৎসার জন্য হাসপাতালে আসছে।
কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালের শিশু বিভাগ ঘুরে দেখা যায়, হাম আক্রান্ত শিশুদের ভিড় বেড়েছে। উদ্বিগ্ন অভিভাবকদের উপস্থিতিতে হাসপাতালের পরিবেশেও চাপ লক্ষ করা গেছে।
হাসপাতালের শিশু বিভাগের প্রধান মিয়া মনজুর আহমেদ বলেন, হাম আক্রান্ত শিশুদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের চিকিৎসা নিশ্চিত করতে আলাদা একটি ওয়ার্ড চালু করা হয়েছে। তিনি জানান, ১৮ থেকে ৩০ মার্চ সন্ধ্যা পর্যন্ত এই হাসপাতালে মোট ২৫টি শিশু হাম আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে। এর মধ্যে আট শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরেছে এবং দুটিকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে ১৫টি শিশু চিকিৎসাধীন রয়েছে।
এ বিষয়ে সিভিল সার্জন কার্যালয়ের স্বাস্থ্য কর্মকর্তা মো. শরিফুল ইসলাম পিয়াস জানান, আক্রান্ত শিশুদের পর্যবেক্ষণ ও চিকিৎসা কার্যক্রম নিবিড়ভাবে পরিচালনা করা হচ্ছে। একই সঙ্গে সংক্রমণ প্রতিরোধে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
শরিফুল ইসলাম আরও জানান, সময়মতো টিকা গ্রহণ ও আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনতে পারলেই হামের বিস্তার নিয়ন্ত্রণে রাখা সম্ভব। এই অবস্থায় অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি শিশুদের টিকাদান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

রাজধানীর সায়েদাবাদ বাসের ধাক্কায় তাসলিমা আক্তার (৩৪) নামের ব্যাটারিচালিত রিকশার এক যাত্রী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যা ৬টার দিকে এই দুর্ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় স্বজনরা তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সোয়া ৭টার দিকে মৃত ঘোষণা করেন।
২২ মিনিট আগে
খুলনা নগরীতে প্রাইভেট কারের ধাক্কায় মৌমিতা হালদার (২৬) নামের এক শিক্ষার্থী নিহত হয়েছেন। আজ সোমবার সন্ধ্যার দিকে নগরীর জেলা পরিষদ ভবনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগে
খুলনায় ইজিবাইকের ধাক্কায় রিকশা আরোহী মৌমিতা হালদার (২৬) নামের এক নারী নিহত হয়েছেন। আজ সোমবার নগরীর জেলা পরিষদের সামনে সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
কিশোরগঞ্জের মিঠামইনে হাওরে গরুর জন্য ঘাস কাটতে গিয়ে বজ্রপাতে মো. শরীফ মিয়া (৩২) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার ঢাকী ইউনিয়নের ঢাকী সেতুর পার্শ্ববর্তী বাহিরচর পাউবো ফসলরক্ষা বাঁধ এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে