
বরিশাল-৩ (মুলাদী-বাবুগঞ্জ) আসনের প্রার্থী আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের নির্বাচনী তহবিলে ২৫ ঘণ্টায় প্রায় ২২ লাখ টাকা জমা পড়েছে। গতকাল সোমবার রাতে তিনি নিজের ফেসবুক পেজের লাইভে গিয়ে এই তথ্য জানান।
ফেসবুক লাইভে ব্যারিস্টার ফুয়াদ বলেন, দুটি বিকাশ অ্যাকাউন্টে তিনি পেয়েছেন ১১ লাখ ২০ হাজার ৯৬৯ টাকা এবং একটি নগদ অ্যাকাউন্টে পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৬০৯ টাকা। এ ছাড়া তাঁর ব্যাংক হিসাবে জমা হয়েছে ৯ লাখ ৪৫ হাজার ৪৬৭ টাকা। অফলাইনে তার কার্যালয়ে গিয়ে একজন সাংবাদিক নির্বাচনী তহবিলের জন্য ২ হাজার টাকা দিয়েছেন। সব মিলিয়ে রোববার রাত থেকে সোমবার রাত পর্যন্ত ২৫ ঘণ্টায় তাঁর নির্বাচনী তহবিলে জমা হয়েছে প্রায় ২১ লাখ ৯৫ হাজার টাকা।
নির্বাচনী তহবিলে সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের সতর্ক করে ব্যারিস্টার ফুয়াদ বলেন, ‘আর্থিক সহায়তার জন্য আমি যে ভিডিওটি পোস্ট করেছি, সেটি অনেকে কপি করে অন্য পেজে পোস্ট করছেন। আমার নামে ফেক পেজ খুলে ভিডিও প্রচার করা হচ্ছে এবং সেখানে বিকাশ ও নগদ নম্বর পরিবর্তন করে প্রতারণা করা হচ্ছে। যাঁরা সহযোগিতা করতে চান, তাঁরা যেন অবশ্যই আমার নিজের ফেসবুক পেজ ও আইডিতে দেওয়া নম্বরে টাকা পাঠান।’
এবি পার্টির নেতা জানান, নগদ, বিকাশ ও ব্যাংক অ্যাকাউন্টে প্রাপ্ত অর্থের পূর্ণ হিসাব এবং কোন খাতে কীভাবে ব্যয় করা হচ্ছে, তা নিয়মিতভাবে জনসমক্ষে প্রকাশ করা হবে।
এর আগে গত রোববার রাত সাড়ে ৯টার দিকে নির্বাচনী খরচ মেটাতে ভোটার ও শুভাকাঙ্ক্ষীদের কাছে আর্থিক সহযোগিতা চেয়ে ফেসবুকে ভিডিও পোস্ট করেন ব্যারিস্টার ফুয়াদ। ওই সময় ফেসবুকে নিজের বিকাশ নম্বর ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রকাশ করেন তিনি।

আসন্ন ফুটবল বিশ্বকাপকে ঘিরে দেশজুড়ে শুরু হয়েছে ফুটবলপ্রেমীদের উন্মাদনা। প্রিয় দলের পতাকা ও ব্যানারে ঘরবাড়ি সাজানোর দৃশ্য নতুন কিছু নয়। তবে এবার সেই উন্মাদনাকে এক ভিন্ন মাত্রা দিয়েছেন শেরপুরের নালিতাবাড়ী উপজেলার পরিবহন ব্যবসায়ী ও ‘মাকসিম ট্রাভেলস’-এর স্বত্বাধিকারী গোলাম কিবরিয়া মাকসিম।
৩২ মিনিট আগে
জামালপুর থেকে ঢাকাগামী ব্রহ্মপুত্র ট্রেনের পাওয়ার কার লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-জামালপুর রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এদিকে, লাইনচ্যুত ট্রেনটি উদ্ধার করতে যাওয়ার পথে রিলিফ ট্রেনও লাইনচ্যুত হয়েছে।
১ ঘণ্টা আগে
সরকারি চাকরিবিধি অনুযায়ী উপজেলা খাদ্য নিয়ন্ত্রককে তাঁর নিজ কর্মস্থল এলাকায় সার্বক্ষণিক অবস্থান করা বাধ্যতামূলক। অথচ নেত্রকোনার আটপাড়া ও কেন্দুয়া উপজেলার দায়িত্বে থাকা খাদ্য নিয়ন্ত্রক মো. ইমরান হোসেন ঢাকার সাভারে নিজ বাড়িতে বসবাস করেন বলে অভিযোগ উঠেছে।
১ ঘণ্টা আগে
মেহেরপুরের গাংনী উপজেলার বিভিন্ন সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। অধিকাংশ সড়কে সৃষ্টি হয়েছে বড় বড় খানাখন্দ। ফলে প্রতিদিন এসব সড়ক ব্যবহারকারী হাজারো মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। বছরের পর বছর ভোগান্তি চললেও সংস্কারে কার্যকর উদ্যোগ না থাকায় ক্ষোভ বাড়ছে...
১ ঘণ্টা আগে