আকিজ গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান আকিজ প্রিন্টিং ও প্যাকেজিং লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘ফোরম্যান/সিনিয়র ফোরম্যান (মেকানিক্যাল)’ পদে কর্মী নেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৫ জুন পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: ফোরম্যান/সিনিয়র ফোরম্যান (মেকানিক্যাল)
পদসংখ্যা: নির্ধারিত নয়।
শিক্ষাগত যোগ্যতা: এসএসসি অথবা ডিপ্লোমা/মেকানিক্যাল ট্রেড কোর্স থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
অভিজ্ঞতা: ৮ থেকে ১০ বছর।
চাকরির ধরন: ফুলটাইম।
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)।
বয়সসীমা: উল্লেখ নেই।
কর্মস্থল: গাজীপুর (টঙ্গী)।
বেতন: আলোচনা সাপেক্ষে।
অন্যান্য সুবিধা: প্রতিবছর ইনক্রিমেন্ট, বছরে দুটি উৎসব বোনাস।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ২৫ জুন, ২০২৬।
সূত্র: বিডিজবস ডটকম

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে কাজী ফার্মস গ্রুপ। প্রতিষ্ঠানটি তাদের সেলস প্ল্যানিং অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে ‘সিনিয়র এক্সিকিউটিভ/অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার’ পদে কর্মী নিয়োগ দেবে। এরই মধ্যে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে ২৯ জুলাই পর্যন্ত।
৩৭ মিনিট আগে
জনপ্রশাসন মন্ত্রণালয়ের অধীন সরকারি কর্মচারী হাসপাতালের তিন ক্যাটাগরির পদে নিয়োগ পরীক্ষার ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এতে মোট ১৯ জন প্রার্থী সাময়িকভাবে উত্তীর্ণ হয়েছেন।
২ ঘণ্টা আগে
ব্যাংকার্স সিলেকশন কমিটির অধীন সাতটি ব্যাংকের অফিসার (ক্যাশ) পদের লিখিত পরীক্ষার সময়সূচি ও পরীক্ষাকেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
২ ঘণ্টা আগে
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটিতে ৯ম থেকে ২০তম গ্রেডের ২১ ক্যাটাগরিতে মোট ১৮৫ জনকে নিয়োগ দেওয়া হবে। আবেদন শুরু হবে ২২ জুলাই থেকে। আবেদন করা যাবে ২৩ আগস্ট পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়সীমার মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
১ দিন আগে