
চট্টগ্রামের সীতাকুণ্ডে ট্রেনের ছাদ থেকে পড়ে মো. ফয়সাল আহমেদ (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রোববার দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের কলাবাড়িয়া রেললাইন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়সাল কিশোরগঞ্জ জেলার মিঠামইন এলাকার মো. বশিরের ছেলে।
প্রত্যক্ষদর্শীর বরাতে রেলওয়ে পুলিশ জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ময়মনসিংহ-জামালপুরগামী বিজয় এক্সপ্রেস ট্রেন সীতাকুণ্ড পৌর সদরের কলাবাড়িয়া রেললাইন এলাকা অতিক্রমকালে ট্রেনের ছাদে থাকা ফয়সাল ছিটকে নিচে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ইনচার্জ দীপক দেওয়ান জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করা হয়েছে। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। সেই সঙ্গে নিহত ব্যক্তির পরিবারের সঙ্গে যোগাযোগ করে দুর্ঘটনার বিষয়টি জানানো হয়েছে।

অপেক্ষমাণ ৬০ শিক্ষকের পদোন্নতির দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সহযোগী অধ্যাপক মো. জামাল উদ্দিন উপাচার্যের কার্যালয়ের সামনে আমরণ অনশন শুরু করেছেন। তিনি আজ রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা থেকে অনশন শুরু করেন। জামাল উদ্দিন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধানের দায়িত্বে রয়েছেন।
৭ মিনিট আগে
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি ইমান আলী বলেছেন, বাংলাদেশের আদালতে এখন ৫০ লাখ মামলার জট। ৫০ হাজার বিচারক নিয়োগ দিয়েও এ জট ছাড়ানো সম্ভব নয়। তাই বিকল্প বিরোধ নিষ্পত্তির মাধ্যমে মামলা কমাতে হবে। এজন্য আইনজীবী ও বিচারকদের ভূমিকা রাখতে হবে।
১০ মিনিট আগে
বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় দুই অস্ত্রধারীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা। রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যার দিকে নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
রেললাইনের পাশে দাঁড় করিয়ে রাখা ট্রাকের সঙ্গে ঘষা লেগে পর্যটক এক্সপ্রেসের বেশ কয়েকটি বগির অন্তত ১০টি দরজা খুলে পড়েছে। অল্পের জন্য ট্রেনটি বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায়। এতে কোনো যাত্রীর ক্ষতি হয়নি। তবে দুর্ঘটনার কারণে ট্রেনটি প্রায় এক ঘণ্টা বন্ধ থাকে। চট্টগ্রামের চন্দনাইশের খানহাট স্টেশন-সংলগ্ন...
১ ঘণ্টা আগে